প্রকাশ: রবিবার, ১৮ মে, ২০২৫, ৭:২৫ পিএম

ঢালিউড অভিনেত্রী নুসরাত ফারিয়াকে হত্যাচেষ্টার একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের কার্যালয়ে জিজ্ঞাসাবাদের জন্য নেওয়া হয়েছে।
রবিবার (১৮ মে) বিকেল পৌনে ৫টায় নুসরাত ফারিয়া ডিবি কার্যালয়ে প্রবেশ করেছেন বলে জানা গিয়েছে।
এ বিষয়ে ডিবি পুলিশের যুগ্ম কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ রবিউল হোসেন ভূঁইয়া গণমাধ্যমকে জানান, তাকে (নুসরাত ফারিয়া) ডিবি হেফাজতে নেওয়া হলে তার দেশ ত্যাগের কারণ জানা যাবে।
তবে পারিবারিক সূত্রানুযায়ী, চিকিৎসার জন্য থাইল্যান্ড যাচ্ছিলেন তিনি। পূর্বেই যার অ্যাপয়েন্টমেন্ট নেওয়া ছিল।
এর আগে, রবিবার (১৮ মে) দুপুরে ব্যাংকক যাওয়ার উদ্দ্যেশে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছলে ইমিগ্রেশনে বাধার মুখে পড়েন তিনি। এরপর বিমানবন্দরের ইমিগ্রেশন বিভাগ থেকে জানানো হয়, রাজধানীর ভাটারা থানায় দায়ের করা একটি হত্যাচেষ্টা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
স্বদেশ প্রতিদিন/আইজেপি