বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
ঝড়ে উড়ে গেছে ভিক্ষুকের ঘর, ২১ দিনেও খবর নেয়নি কেউ
কালীগঞ্জ (লালমনিরহাট) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ১৮ মে, ২০২৫, ৫:৫০ পিএম আপডেট: ১৮.০৫.২০২৫ ৫:৫৯ PM

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় কালবৈশাখী ঝড়ে উড়ে গেছে এক প্রতিবন্ধী ভিক্ষুকের একমাত্র বসতঘর। ২১ দিন ধরে খোলা আকাশের নিচে অসুস্থ স্ত্রীকে নিয়ে মানবেতর জীবনযাপন করছেন তিনি। এখনও পর্যন্ত কোনো সরকারি সহায়তা বা জনপ্রতিনিধির সাড়া মেলেনি।

ঘটনাটি ঘটে ২৮ এপ্রিল, উপজেলার দলগ্রাম ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে। ঝড়ে উড়ে যায় প্রতিবন্ধী ইউসুফ আলীর একমাত্র টিনের ঘরটি। ওই ঘরে থাকতেন তিনি এবং তার অসুস্থ স্ত্রী সারেজা বেগম।

১৮ মে সরেজমিনে গিয়ে দেখা গেছে, অন্যের জমিতে ক’টি টিন ও বাঁশ দিয়ে তৈরি ঘরটির আর কিছু অবশিষ্ট নেই। ছড়িয়ে আছে ভাঙা কাঠ, হাড়ি-পাতিল, চৌকি ও ভিজে যাওয়া কাঁথা-বালিশ। আকাশের মেঘের নিচে তাদের রাত কাটছে চরম দুর্ভোগে।

প্রতিবন্ধী ইউসুফ আলী কাঁদতে কাঁদতে বলেন, ‘সেদিন বউকে নিয়ে ঘরে ছিলাম। হঠাৎ ঝড়ের বাতাসে ঘর উড়ে গেল। মেম্বার-চেয়ারম্যান কেউ আসেনি। ঠিকমতো খাবারও পাই না। চকিদার এসে শুধু ভোটের ছবি আর ঘরের ছবি তুলে নিয়ে গেছে, তারপর আর আসেনি। কই, আমার ঘর ঠিক করে দেবে কবে?’

স্থানীয় বাসিন্দা খায়রুল ইসলাম বলেন, ‘অসুস্থ স্ত্রীকে নিয়ে ২১ দিন ধরে খোলা আকাশের নিচে রয়েছেন ইউসুফ। এতদিনেও সরকার বা প্রশাসনের পক্ষ থেকে কেউ এগিয়ে আসেননি।’

এলাকাবাসী বলছেন, একজন প্রতিবন্ধী, গৃহহীন মানুষ যিনি অন্যের জমিতে ভাঙা ঘর তুলে বেঁচে আছেন- তার এমন দুর্দশা লাঘবে জরুরি সহযোগিতা প্রয়োজন।

এলাকাবাসী দ্রুত সময়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  ঝড়ে উড়ে গেছে ভিক্ষুকের ঘর   ২১ দিনেও খবর নেয়নি কেউ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close