বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
হত্যা মামলার আসামি আ’লীগ নেতাকে বিএনপিতে আশ্রয়ের প্রতিবাদ
ক্ষোভে ফুসে উঠছে শৈলকূপা বিএনপি
ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ১৮ মে, ২০২৫, ৫:৩৬ পিএম আপডেট: ১৮.০৫.২০২৫ ৬:৫৬ PM

গত ৫ আগষ্ট ছাত্র-জনতার গণঅভ্যত্থানের পর পাল্টে যায় দেশের রাজনৈতিক দৃশ্যপট। নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা সুকৌশলে বিএনপিতে আশ্রয় নেওয়া চেষ্টা করেন। এ চেষ্টায় অনেকেই সফলও হন। এরই ধারাবাহিকতায় শৈলকূপায় আওয়ামী লীগ নেতা ও হত্যাসহ একাধিক মামলার আসামি বকুল মোল্লা বিএনপিতে আশ্রয় পান। তাকে বিএনপিতে যোগদান করান জেলা যুবদলের সদস্য জাহিদ চৌধুরী। এনিয়ে শৈলকূপা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। বকুল মোল্লার গ্রেফতার ও আশ্রয়দাতা জাহিদ চৌধুরীর বহিষ্কারের দাবিতে মানববন্ধনও করেছে। এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থার জন্য বিএনপির কেন্দ্রীয় নেতাদের কাছে দাবি জানিয়েছেন তারা। দ্রুত ব্যবস্থা না নিলে আগামীতে আরো কঠোর কর্মসূচি পালন করবে বলে হুঁশিয়ারি দিয়েছেন। 

ঘটনার প্রতিবাদে গত ১২ মে সোমবার বিকালে শৈলকূপা শহরের চার রাস্তার মোড়ে এই মানববন্ধন ও বিক্ষোভ পালিত হয়। উপজেলার ৯নং মনোহরপুর ইউনিয়নের বিএনপির তৃণমূল নেতাকর্মীরা বিভিন্ন ব্যানার ফেস্টুন ও প্লাকার্ড নিয়ে মানববন্ধন ও বিক্ষোভে অংশগ্রহণ করেন। মানববন্ধন শেষে এক প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, মনোহরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম কাওছার, বিএনপি নেতা সিরাজুল ইসলাম, ইসরাইল হোসেন, শফিউদ্দীন, আব্দুল কাদের মোল্লা, সেচ্ছাসেবক দলের আব্দুল হাকিম জিল্লু ও কৃষকদল নেতা মাজেদুর রহমান পাননা।

প্রতিবাদ সভায় বিএনপি নেতারা অভিযোগ করেন, দামুকদিয়া গ্রামের লুৎফর রহমান মোল্লার ছেলে বকুল মোল্লা চিহ্নিত সন্ত্রাসী ও ফ্যাসিষ্ট আওয়ামী লীগের দোসর। তার নেতৃত্বে বিএনপি সভাপতিকে হত্যার উদ্দেশ্যে গুলি করা হয়। হাসিনার ফ্যাসিবাদি শাসনের ১৬ বছরে বকুল মোল্লা ছিল বেপরোয়া। বিএনপি ও অঙ্গ সংগঠনের একাধিক নেতাকে সে কুপিয়ে ও পিটিয়ে আহত করে। বহু বিএনপি কর্মীর বাড়ি ভাংচুর ও লুটপাট করেছে। অথচ তাকেই বিএনপিতে যোগদান করানো হয়েছে। এ ঘটনায় শৈলকুপার নেতাকর্মীরা ক্ষুদ্ধ হয়ে উঠেছে।

২০২১ সালের ২৫ জুলাই রাতে রাশিদুল ইসলাম ওরফে উকিল মৃধা নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়। ওই ঘটনায় হত্যা মামলায় সন্ত্রাসী বকুল মোল্লা ২ নং এজাহারভুক্ত আসামী। এছাড়া তার নামে শৈলকূপা থানায় একাধিক মামলাও রয়েছে।


স্বদেশ প্রতিদিন/আইএমএস


আরও সংবাদ   বিষয়:  বিএনপি   আ’লীগ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close