বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
ফার্ম কর্মচারীকে জবাই করে হত্যা
টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ১৮ মে, ২০২৫, ৪:৫৬ পিএম

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার বল্লা ইউনিয়নের বলদকুড়া এলাকায় লেয়ার ফার্মের এক কর্মচারীকে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত ব্যক্তির নাম আখতারুল হক ওরফে আখতার হোসেন (৪৫)। তিনি দিনাজপুর জেলার চিরিরবন্দর উপজেলার নুর ইসলামের ছেলে।

পুলিশের ধারণা, শুক্রবার বা শনিবার (১৬ ও ১৭ মে) রাতের কোনো একসময় দুর্বৃত্তরা ফার্মে চুরির উদ্দেশ্যে এসে আখতারুল হককে হত্যা করে এবং মৃতদেহ ফার্মের পেছনের একটি ড্রেনে ফেলে রেখে যায়।

রবিবার (১৮ মে) সকালে বল্লা-রামপুর রাস্তার পাশে বলদকুড়া এলাকায় স্থানীয়রা ড্রেনে মরদেহটি দেখতে পেয়ে লেয়ার ফার্মের মালিক মোরশেদ আলমকে খবর দেয়। পরে তিনি ঘটনাস্থলে গিয়ে পুলিশকে অবহিত করেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

ফার্ম মালিক মোরশেদ আলম জানান, প্রায় ১০ মাস আগে এক পরিচিত লোকের মাধ্যমে আখতারুল হক তার ফার্মে চাকরি নেন। তিনি একাই ফার্মে থাকতেন ও কাজ করতেন। সকালে খবর পেয়ে ফার্মে এসে দেখেন তার কর্মচারীর মরদেহ পেছনের ড্রেনে পড়ে আছে।

এ বিষয়ে কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকির হোসেন বলেন, ‘আখতারুল হককে জবাই করে হত্যা করা হয়েছে। আমরা খবর পেয়ে মরদেহ উদ্ধার করেছি। তদন্ত চলছে, তদন্ত শেষে প্রকৃত ঘটনা জানা যাবে।’

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  কালিহাতী   ফার্ম কর্মচারীকে জবাই করে হত্যা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close