বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
দুদকের ওপর নজরদারি করতে টাস্কফোর্স চায় জামায়াত
অনলাইন ডেস্ক
প্রকাশ: রবিবার, ১৮ মে, ২০২৫, ৫:০২ পিএম

দুর্নীতি দমন কমিশন (দুদক) নিজেই দুর্নীতিগ্রস্ত বলে মন্তব্য করেছেন জামায়াতের নায়েবে আমির আবদুল্লাহ আবু তাহের। এই অবস্থা নিরসনে জন্য দুদকের ওপর নজরদারি করতে ওয়াচডগ হিসেবে টাস্কফোর্স গঠনের প্রস্তাব করেছে জামায়াতে ইসলামী।  

আজ রবিবার (১৮ সে) জাতীয় সংসদের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে জামায়াতে ইসলামীর বৈঠকের মধ্যাহ্নভোজের বিরতির ব্রিফিংয়ে এসব কথা বলেন জামায়াতের নায়েবে আমির।

জামায়াতের নায়েবে আমির বলেন, আজ আমরা আরও বিস্তারিত আলোচনা করেছি। জাতীয় ঐকমত্য কমিশনও আমাদের সঙ্গে একমত হয়েছে যে একজন ব্যক্তি দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না। অর্থাৎ দশ বছরের বেশি একজন ব্যক্তি তার পুরো জীবনে প্রধানমন্ত্রী থাকতে পারবেন না। এতে করে ক্ষমতার ভারসাম্য তৈরি হবে।
 
ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের বলেন, আজ জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে আলোচনার প্রথম ধাপে বেশ কয়েকটি বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। দুর্নীতি রোধে কাজ করা প্রতিষ্ঠান দুদক কমিশনের ওপরে আলোচনা হয়েছে। দুদকের ওপরে নজরদারির জন্য ওয়াচডগের মতো কাজ করবে এমন একটা কাউন্সিল গঠনের জন্য আমরা প্রস্তাব করেছি। সেখানে একটা টাস্কফোর্স থাকবে। সেই টাস্কফোর্স দুর্নীতির ওপর তদন্ত করবে এবং যারা দোষী তাদের চিহ্নিত করবে। তারা প্রাথমিকভাবে জড়িতদের শাস্তির আওতায় আনতে পারবে। অর্থাৎ দুর্নীতি দমন কমিশনের ওপরেই যেন ওয়াচডগের মতো কাউন্সিল বা টাস্কফোর্স থাকে।
 
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দারের সঞ্চালনায় বৈঠকে জাতীয় ঐকমত্য কমিশনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রীয়াজ, কমিশনের সদস্য সফর রাজ হোসেন, বিচারপতি এমদাদুল হক, ড. বদিউল আলম মজুমদার, ড. ইফতেখারুজ্জামান।


স্বদেশ প্রতিদিন/আইএমএস


আরও সংবাদ   বিষয়:  দুদক   আসামী   জামায়াত   ওয়াচডগ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close