বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
আগেভাগেই বাজার ভরে গেছে অপরিপক্ক লিচুতে
ফয়সাল চৌধুরী, কুষ্টিয়া
প্রকাশ: রবিবার, ১৮ মে, ২০২৫, ৪:২৭ পিএম আপডেট: ১৮.০৫.২০২৫ ৪:৫২ PM

কুষ্টিয়ার হাট ও বাজারগুলোতে সময়ের আগেই উঠতে শুরু করেছে অপরিপক্ক লিচু। বাজারে চোখ বুলালেই দেখা যায়- লিচুগুলোর রঙ এখনো সবুজাভ, আকারেও ছোট। তবে এসব লিচু ৮০টি এক পণ হিসাবে বিক্রি হচ্ছে ২২০ থেকে ২৫০ টাকা দরে।

অতিরিক্ত লাভের আশায় বাগান মালিক ও ব্যবসায়ীরা আগেভাগেই এসব লিচু তুলে এনে বাজারে সরবরাহ করছেন। অথচ সুস্বাদু ও রসালো লিচুগুলো পরিপক্ক হয়ে বাজারে আসতে এখনো অন্তত এক সপ্তাহ সময় লাগবে। এরপরই বাজারে মিলবে আগাম জাতের দেশি, মাদ্রাজি ও বোম্বাই লিচু। কিছুদিন পর বাজারে আসবে চায়না থ্রি ও বেদেনা জাতের লিচু।

প্রতিবছর মে মাসের মাঝামাঝি থেকে জুন মাসের মাঝামাঝি সময় পর্যন্ত দেশের বাজারগুলো লিচুতে ভরে ওঠে। এক মাসের মতোই থাকে লিচুর মৌসুম। ইতিমধ্যেই মাদ্রাজি, বোম্বাই, চায়না থ্রি ও দেলোয়ারি জাতের লিচু বাজারে আসতে শুরু করেছে।

তবে এখন বাজারে যে লিচু বিক্রি হচ্ছে, তার বেশিরভাগই অপরিপক্ক। অনেক লিচুই স্বাদহীন, টক ও শক্ত। এতে করে লিচুর আসল স্বাদ থেকে বঞ্চিত হচ্ছেন সাধারণ ভোক্তারা।

সরেজমিনে কুষ্টিয়া পৌরশহরের বিভিন্ন স্থানে ঘুরে দেখা গেছে, মৌসুমি ফল বিক্রেতারা অস্থায়ী দোকানে বিক্রি করছেন দেশি আঁটি জাতের লিচু, মাদ্রাজি, চায়না থ্রি, দেওয়ালি ও বোম্বাই লিচু। শহরের প্রধান বাজার, মজমপুর গেট, চৌড়হাস মোড়, মোল্লাতেঘড়িয়া মোড়, রাইনি বটতলা মোড়সহ জেলার বিভিন্ন উপজেলার হাট-বাজারে এই লিচু বিক্রি হচ্ছে।

মূল্য বেশ চড়া হওয়ায় অনেকের সাধ থাকলেও সাধ্য নেই পুরো পণ কেনার। ফলে অধিকাংশ ক্রেতা হাফ পণ (৪০টি) কিনছেন। কেউ কেউ এক পণ (৮০টি) নিচ্ছেন।

এমনই এক ক্রেতা, ভ্যান চালক মসলেম উদ্দিন বলেন, ‘ভ্যান চালিয়ে কোনোভাবে সংসার চালাই। বাচ্চারা লিচু খেতে চায়, তাই আবদার রাখতে হাফ পণ কিনেছি। দেখতেই বোঝা যাচ্ছে লিচুগুলো ঠিকমতো পাকেনি। ছোট ছোট লিচুর প্রতিটি পিসের দাম পড়েছে ২.৫ টাকা করে।’

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, অপরিপক্ক এসব লিচু শরীরের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. হোসেন ইমাম জানান, বাজারে যেসব লিচু রয়েছে, তার অধিকাংশই এখনো পাকেনি। কিছু অসাধু ব্যবসায়ী অতিরিক্ত লাভের আশায় আগেভাগেই এসব লিচু বিক্রি করছেন। এই অপরিপক্ক লিচুতে অনেক সময় ক্ষতিকর কীটনাশক প্রয়োগ করা হয়, যা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। ভোক্তাদের উচিত আরও ১০ দিন ধৈর্য ধরে পরিপক্ক লিচু কেনা।

স্বদেশ প্রতিদিন/এমএম





Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close