শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
লামায় লুট হওয়া ২১ লাখ টাকা পাওয়া গেল মাটি খুঁড়ে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১৭ মে, ২০২৫, ১০:০০ পিএম

বান্দরবানের লামায় একটি তামাক কোম্পানির দপ্তর থেকে লুট হওয়া ২১ লাখ ১৭ হাজার ২০০ টাকা উদ্ধার করা হয়েছে। শনিবার (১৭ মে) দুপুরে লামা পৌরসভা এলাকার দুটি পৃথকস্থানে মাটি খুঁড়ে এসব টাকা উদ্ধার করা হয়।

পুলিশ বলছে, লামা শহরের সিলেটিপাড়ার আবদুল করিম ও আরিফের নেতৃত্বে ডাকাতির ঘটনা ঘটেছে। শুক্রবার বিকেলে আবদুল করিমের বাবা ওয়াসীর আলী ও মা আনোয়ারা বেগমকে গ্রেপ্তার করা হয়। তাদের তথ্যের ভিত্তিতে শনিবার আলাদা স্থানে মাটি খুঁড়ে লুট হওয়া ২১ লাখ ১৭ হাজার ২০০ টাকা উদ্ধার এবং ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে।

জানা গেছে, গত ৮ মে রাতে লামা পৌর শহরে আবুল খায়ের টোব্যাকো কোম্পানির দপ্তরে লুটপাট চালায় ১৫-২০ জনের একটি ডাকাত দল। ডাকাতেরা ১ কোটি ৭৩ লাখ টাকা লুট করেছেন বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

ডাকাতির ঘটনায় ১০ মে লামা থানায় মামলা দায়েরের পর তদন্তে নেমে পুলিশ বান্দরবানের লামা ও পার্শ্ববর্তী কক্সবাজারের চকরিয়া এলাকা থেকে এ পর্যন্ত তিন নারীসহ আটজনকে আটক করেছে। আটক হলেন- কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার পূর্ব ভেউলা এলাকার মারুফুল ওরফে আরিফ (৩৩), একই উপজেলার লক্ষ্যাচর এলাকার নাঈমুল ইসলাম ওরফে সাগর (৩১), লামা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড এলাকার আব্দুর রহিম (৩৬), লামা পৌরসভার মো. সুজন (২৫), লামার বিলছড়ি এলাকার আনোয়ারা বেগম (৪৫), এবং করিমের স্ত্রী ও বোনসহ আরও একজন পুরুষ (নামের পরিচয় এখনো প্রকাশ করা হয়নি)।

লামা থানার অফিসার ইনচার্জ (ওসি) তোফাজ্জল হোসেন জানান, ১৭ মে করিমের স্ত্রীকে আটক করা হলে তার দেয়া তথ্য অনুযায়ী দুইটি স্থানে অভিযান চালিয়ে মাটি খুঁড়ে ১৮ লাখ টাকা উদ্ধার করা হয়। এর আগে আব্দুর রহিমের কাছ থেকে ৫০ হাজার ২০০ টাকা এবং তার দেয়া তথ্য অনুযায়ী ১৬ মে রাত ৭টায় ওয়াসের আলীর পাহাড়ি জমি থেকে আরও ২ লাখ ৬৭ হাজার টাকা উদ্ধার করা হয়।

লামা থানার পরিদর্শক (তদন্ত) ও মামলার তদন্তকারী কর্মকর্তা এনামুল হক জানান, আটক মো. করিম দক্ষিণ চট্টগ্রামের আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য এবং এই ঘটনার মূল মাস্টারমাইন্ড হিসেবে সন্দেহ করা হচ্ছে। এ পর্যন্ত পাঁচজন পুরুষ ও তিনজন নারীকে আটক করা হয়েছে। বাকিদের গ্রেপ্তার এবং লুট হওয়া সম্পূর্ণ অর্থ উদ্ধারে অভিযান অব্যাহত আছে বলেও জানান ওসি।

স্বদেশ প্রতিদিন/কেএইচ






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close