বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
নারায়ণগঞ্জে গ্রামবাসীর উদ্যোগে ১৬ বছর পর দখলমুক্ত হলো সরকারি রাস্তা
রূপগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৭ মে, ২০২৫, ৫:৪৯ পিএম

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানের মালিকানাধীন নারায়ণগঞ্জের রূপগঞ্জে বেক্সিমকো গ্রুপের দখলে থাকা রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের সরকারি রাস্তা উদ্ধার করলো গ্রামবাসী। 

আজ শনিবার দুপুরে উপজেলার গুতিয়াবো এলাকায় গ্রামবাসী সম্মিলিতভাবে সড়কটি উদ্ধার করেন। সরেজমিন ঘুরে জানা যায়, ৩০ বছরের পুরনো ইউনিয়ন পরিষদের সেই রাস্তাটি বালু ফেলে ভরাট করে ফেলে এবং সীমানা প্রাচীর নির্মাণ করে তা দখলে নিয়ে নেয়। এলাকাবাসী প্রতিবাদ করেও কোন ফল পায়নি। উল্টো পুলিশ দিয়ে নানাভাবে প্রতিবাদীদের হয়রানি করা হতো।। এতে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে ৩ কিলোমিটার ঘুরে যাতায়াত করতেন স্থানীয়রা।
 
স্থানীয় বাসিন্দা বাছির উদ্দিন বলেন, গুতিয়াবো গ্রামে একসময় ইউনিয়নের হাট বসতো। প্রতি শনিবার ও বুধবার। পাশাপাশি ইউনিয়ন পরিষদ ভবন, ইউনিয়ন ভূমি অফিসের অবস্থান এখানেই। যদিও ভূমি অফিসে স্থানান্তর করা হয়েছে। এসব কার্যালয়ে, হাটবাজারে যাতায়াতের রাস্তা বালির তলায় ফেলে রেখেছিলো সালমান এফ রহমান ও  কিছু আবাসন কোম্পানির লোকজন। আজ আমাদের গ্রামবাসির উদ্যোগে আমাদের রাস্তা উদ্ধার করেছি।

এসব বিষয়ে জানতে চাইলে রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের প্রশাসক ও পূর্বাচল রাজস্ব সার্কেল তাছবির হোসেন বলেন,  ইউনিয়ন পরিষদের রাস্তাটি বালির তলায় ফেলে রাখে কয়েকটি আবাসন কোম্পানি। কিছু অংশে পাকা স্থাপনা করে সড়ক দখলে রেখেছিলো সালমান এফ রহমানের কোম্পানি বেক্সিমকো। 


স্বদেশ প্রতিদিন/আইএমএস


আরও সংবাদ   বিষয়:  নারায়ণগঞ্জ   সালমান এফ রহমান  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close