বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
উপদেষ্টা আসিফ মাহমুদকে নগর ভবনে অবাঞ্ছিত ঘোষণা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১৭ মে, ২০২৫, ৪:১৭ পিএম

উচ্চ আদালতের রায় ও নির্বাচন কমিশনের গেজেট অনুযায়ী ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়রের দায়িত্ব হস্তান্তরের দাবি জানিয়ে টানা তৃতীয় দিনের মতো নগর ভবনের সামনে বিক্ষোভ করেছে তার সমর্থকরা। শনিবার (১৭ মে) দুপুর ১২টার দিকে ‘ঢাকাবাসী’ প্ল্যাটফর্মের ব্যানারে এ অবস্থান কর্মসূচি পালিত হয়।

বিক্ষোভ থেকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে নগর ভবনে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করেন ইশরাকপন্থীরা। একইসঙ্গে তার ব্যক্তিগত সচিব রেজাউল মাকছুদ জাহেদীকেও অবাঞ্ছিত ঘোষণা করা হয়। আন্দোলনকারীরা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “তাদের যেখানে পাওয়া যাবে, সেখানেই প্রতিহত করা হবে।”

উল্লেখ্য, চলতি বছরের ২৭ এপ্রিল আদালতের রায়ের পরিপ্রেক্ষিতে ইশরাক হোসেনকে মেয়র হিসেবে ঘোষণা করে নির্বাচন কমিশন গেজেট প্রকাশ করে। তবে এখনও পর্যন্ত স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে তার শপথ গ্রহণের কোনো উদ্যোগ নেওয়া হয়নি।

বিক্ষোভে নেতৃত্ব দেন সাবেক সিনিয়র সচিব মশিউর রহমান। তিনি সাংবাদিকদের বলেন, “আদালতের রায় এবং ইসির প্রজ্ঞাপন থাকা সত্ত্বেও ইশরাক হোসেনকে দায়িত্ব না দেওয়া আইনের অবমাননা। এ দাবি আদায়ে রোববারও ঢাকাবাসীর পক্ষ থেকে কর্মসূচি চলবে।”

উল্লেখ্য, নগর ভবনে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অস্থায়ী দপ্তর রয়েছে, যেখানে উপদেষ্টা আসিফ মাহমুদ দাপ্তরিক কাজ করেন। তবে চলমান আন্দোলনের কারণে তিনি শনিবার সেখানে উপস্থিত হননি।


স্বদেশ প্রতিদিন/আইএমএস


আরও সংবাদ   বিষয়:  উপদেষ্টা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close