প্রকাশ: শনিবার, ১৭ মে, ২০২৫, ৪:১৮ পিএম আপডেট: ১৭.০৫.২০২৫ ৪:২৪ PM

গোপালগঞ্জ সদর উপজেলার আওতাধীন ২১টি ইউনিয়নের মোট ৪৮ জন অসহায় ও দুঃস্থ নারীদের মাঝে সেলাই মেশিন সামগ্রী বিতরণ অনুষ্ঠিত হয়েছে। ২০২৪-২০২৫ অর্থবছরের বার্ষিক উন্নয়ন প্রকল্পের আওতায় এসব সামগ্রী বিতরণ করা হয়।
আজ শনিবার (১৭ মে) গোপালগঞ্জ সদর উপজেলা প্রশাসনের আয়োজনে সকাল ১০ টায় সদর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে সেলাই মেশিন সামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট (যুগ্মসচিব) মুহম্মদ কামরুজ্জামান।
এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. গোলাম কবির, উপজেলা নির্বাহী অফিসার এম. রকিবুল হাসান, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক (অ: দা:) লাখসানা লাকী, গোপালগঞ্জ সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. আরিফ জামিল ফারুকীসহ বিভিন্ন দপ্তরের অন্যান্য কর্মকর্তাগণ, সুবিধাভোগী নারীরাসহ জেলার বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় কর্মরতারা উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী অফিসার এম. রকিবুল হাসান বলেন, ‘গোপালগঞ্জ সদর উপজেলার ২১টি ইউনিয়ন থেকে প্রাপ্ত আবেদনের ভিত্তিতে চলতি অর্থবছরের (২০২৪--২৫) বার্ষিক উন্নয়ন প্রকল্পের আওতায় মোট ৪৮ জন অসহায় ও দুঃস্থ নারীদের মাঝে এসব সেলাই মেশিন সামগ্রী বিতরণ করা হয়েছে।’
স্বদেশ প্রতিদিন/এমএম