শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
গুচ্ছের ফল পুনঃনিরীক্ষার সময় শেষ হচ্ছে আজ
মাভাবিপ্রবি প্রতিনিধি‎
প্রকাশ: শুক্রবার, ১৬ মে, ২০২৫, ৪:১৬ পিএম


‎গুচ্ছভুক্ত ১৯টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২৪–২৫ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার তিনটি ইউনিট—‘এ’, ‘বি’ ও ‘সি’—এর ফলাফল ইতোমধ্যে প্রকাশিত হয়েছে। সর্বশেষ ‘এ’ ইউনিটের ফল প্রকাশিত হয়েছে গত ১৩ মে (মঙ্গলবার) বিকেল ৩টা ৪৫ মিনিটে।
‎
‎গুচ্ছ ভর্তি পরীক্ষা কমিটির এক সভা অনুষ্ঠিত হয়, যেখানে সভাপতিত্ব করেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং গুচ্ছ ভর্তি কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজীম আখন্দ। সভায় তিনি বলেন, “যেসব শিক্ষার্থী তাঁদের প্রাপ্ত নম্বর নিয়ে অসন্তুষ্ট, তাঁরা উত্তরপত্র পুনঃমূল্যায়নের জন্য আবেদন করতে পারবেন।”
‎
‎আবেদন প্রক্রিয়া চলবে আজ ১৬ মে রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। নির্ধারিত সময়সীমার পর আর কোনো আবেদন গ্রহণ করা হবে না বলে কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে। আবেদন করতে হলে শিক্ষার্থীদের gstadmission.ac.bd ওয়েবসাইটে গিয়ে Student Panel-এ লগইন করতে হবে এবং নির্ধারিত ফি ২,০০০ টাকা অনলাইনে পরিশোধ করে আবেদন সম্পন্ন করতে হবে।
‎
‎গুচ্ছ কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, ফল পুনঃনিরীক্ষার খাতা রবিবার চেক করা হবে এবং পরবর্তীতে সংশোধিত ফলাফল প্রকাশ করা হবে। 
‎
‎শিক্ষার্থীদের উদ্দেশ্যে গুচ্ছ কমিটির পক্ষ থেকে পরামর্শ দেওয়া হয়েছে, যারা আবেদন করতে ইচ্ছুক, তারা যেন শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা না করে দ্রুত আবেদন সম্পন্ন করেন, যাতে প্রযুক্তিগত কোনো সমস্যা দেখা দিলে তা সময়মতো সমাধান করা সম্ভব হয়।
‎
‎গুচ্ছ কমিটি জানিয়েছে, নির্ধারিত সময়সীমার মধ্যে আবেদন প্রাপ্ত হলে সংশ্লিষ্ট শিক্ষার্থীর উত্তরপত্র নতুন করে মূল্যায়ন করা হবে এবং যদি কোনো ভুল পাওয়া যায়, তাহলে তা সংশোধন করে চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হবে।
‎
‎উল্লেখ্য, ‘সি’ ইউনিটের ফলাফল প্রকাশিত হয়েছে ২৮ এপ্রিল, ‘বি’ ইউনিটের ফল ৫ মে এবং ‘এ’ ইউনিটের ফল ১৩ মে। প্রতিটি ইউনিটের ভর্তি পরীক্ষা শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে।
‎
‎পরবর্তী ধাপ—যেমন বিষয় পছন্দ ও ভর্তি-সংক্রান্ত নির্দেশনাও যথাসময়ে gstadmission.ac.bd ওয়েবসাইটে প্রকাশ করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

স্বদেশ প্রতিদিন/এনআর





Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close