বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
আগে কুকুরের মুখে ছিলাম, এখন বাঘের মুখে : মির্জা আব্বাস
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১৬ মে, ২০২৫, ৮:০৭ AM

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, ‘দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আজ হুমকির মুখে। একটি কথা স্পষ্ট করে বলতে চাই, আমরা আগে ছিলাম কুকুরের মুখে, এখন বাঘের মুখে পড়েছি। আমরা নির্বাচনের কথা বলছি, কারণ আমরা দেখতে পাচ্ছি, আমাদের দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিরাপদ নয়। অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন দেওয়ার সরকার, দেশের নীতিনির্ধারণী বিষয়ে সিদ্ধান্ত দেওয়ার সরকার নয়। মিয়ানমারের রাখাইনে করিডর দেওয়ার সিদ্ধান্ত নেবে নির্বাচিত সরকার, এই সিদ্ধান্ত দেওয়ার মালিক আপনারা নন।’

বৃহস্পতিবার (১৫ মে) বিকেলে কুমিল্লা শিল্পকলা একাডেমিতে বিএনপির সদস্য ফরম নবায়ন ও বিতরণ কর্মসূচি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মির্জা আব্বাস বলেন, ‘এই সরকারের হাতে দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব নিরাপদ নয়। গত ৮ মাসে ৯০ হাজার কোটি টাকা পাচার হয়ে গেছে।

আগে আমরা কুকুরের মুখে ছিলাম, আজ কুকুর থেকে বাঘের মুখে পড়েছি।’

বিএনপির এই নেতা বলেন, ‘নির্বাচন আমাদের ন্যায্য পাওনা। জনগণের ভোটের অধিকার আমাদের ন্যায্য অধিকার। সেটি আমরা বুঝে নিতে চাই।


আমরা ভিক্ষা চাই না। আমি হয়তো আরো দেরিতে নির্বাচনের কথা বলতাম, কিন্তু এখনই কেন বলছি? কারণ আমি দেখছি আমার স্বাধীনতা-সার্বভৌমত্ব নিরাপদ নয় এই সরকারের হাতে। আমি আবারও বলছি এই সরকারের হাতে আমার দেশের ভৌগোলিক অখণ্ডতা নিরাপদ নয়।’ 

তিনি বলেন, ‘সদস্য সংগ্রহের বিষয়ে আমাদের অত্যন্ত সাবধান থাকতে হবে। কিছু গোষ্ঠী আছে যারা সুযোগসন্ধানী।

কোনো সময় রাজপথে আসে নাই মিছিল করে নাই মিটিংও করে নাই। হয়তো আমার সঙ্গে আপনার সঙ্গে একটা ব্যক্তিগত যোগাযোগ ছিল অথবা আছে, সেই সুযোগ নিয়ে তারা বিভিন্ন অঞ্চলে চাঁদাবাজি করছে, দখলবাজি করছে। আর বদনামটা বিএনপির ঘাড়ে আসছে। সেখান থেকে আমাদের সাবধান থাকতে হবে এবং সেই শ্রেণির লোককে সদস্য করা যাবে না। আর ছদ্মবেশী আওয়ামী লীগ তো নয়ই। এটাকে মাথায় রাখতে হবে।’

কুমিল্লা জেলা ও মহানগর বিএনপির উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূইয়া। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা হাজী আমিন উর রশিদ ইয়াছিন, কুমিল্লা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক জাকারিয়া তাহের সুমন, কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু, সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু, জেলা বিএনপির সদস্য সচিব আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম প্রমুখ।

স্বদেশ প্রতিদিন/কেএইচ






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close