বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
পাঁচ দফা দাবিতে শেরপুরে ব্যতিক্রমী নাগরিক মানববন্ধন
শেরপুর প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫, ৯:২৩ পিএম

শেরপুর জেলার সার্বিক উন্নয়নসহ পাঁচ দফা দাবিতে বৃহস্পতিবার (১৫ মে) ব্যতিক্রমী নাগরিক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে, যা জনস্রোতে পরিণত হয়ে শহরের ইতিহাসে এক নজির সৃষ্টি করেছে। শেরপুর প্রেসক্লাবের আয়োজনে সকাল ১১টা এক মিনিট থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত এই মানববন্ধনে জেলার অর্ধলক্ষাধিক মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

শহরের খোয়ারপাড় শাপলা চত্বর থেকে অষ্টমীতলা মোড় পর্যন্ত প্রায় সাত কিলোমিটার দীর্ঘ সড়কের দুই পাশের রাস্তায় প্রায় ১৪ কিলোমিটার দীর্ঘ মানববন্ধন করা হয়। অংশগ্রহণকারীদের মধ্যে ছিলেন নানা বয়সী নারী-পুরুষ, শিশু-কিশোর, শিক্ষার্থী, রাজনৈতিক কর্মী, হরিজন ও আদিবাসী সম্প্রদায়সহ সর্বস্তরের মানুষ। যান চলাচল বন্ধ রেখে গাড়ি থেকে নেমে অনেকে নিজ উদ্যোগে পথচারীদের মানববন্ধনে অংশ নিতে উদ্বুদ্ধ করেন।


৫ দফা দাবির মূল পয়েন্ট ছিল:

১. শেরপুরে আধুনিক ও উন্নত চিকিৎসা ব্যবস্থা স্থাপন, ২. একটি পূর্ণাঙ্গ সরকারি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা, ৩. জেলার সঙ্গে রেল সংযোগ স্থাপন, ৪. পর্যটন খাতে হোটেল-মোটেলসহ অবকাঠামো উন্নয়ন, ৫. অর্থনৈতিক জোন স্থাপন করে শিল্প-বাণিজ্যের প্রসার।

বক্তারা বলেন, ১৯৮৪ সালে মহকুমা থেকে জেলায় উন্নীত হওয়ার ৪১ বছর পার হলেও শেরপুর উন্নয়নের দিক থেকে এখনো অনেক পিছিয়ে। তারা জানান, এ দাবি পূরণ না হলে ভবিষ্যতে শেরপুর জেলা শাটডাউনসহ আরও কঠোর কর্মসূচি নেওয়া হবে।

আয়োজনে যোগ দেন শতাধিক রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠন। শান্তিপূর্ণ মানববন্ধন নিশ্চিত করতে পুলিশ, ট্রাফিক বিভাগ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সার্বক্ষণিক প্রস্তুত ছিল। জরুরি স্বাস্থ্যসেবা দিতে মোতায়েন ছিল চারটি অ্যাম্বুলেন্স ও মেডিকেল টিম। পাশাপাশি শতাধিক স্বেচ্ছাসেবক পানির বোতল সরবরাহ করে অংশগ্রহণকারীদের সহায়তা করে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ‘প্রস্তাব’ সংগঠনের সভাপতি কাকন রেজা এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল। ধর্মীয় গ্রন্থ পাঠের মাধ্যমে শুরু হওয়া মানববন্ধনে বক্তব্য দেন শেরপুর প্রেসক্লাবের কার্যকরী সভাপতি রফিক মজিদ, বিএনপির সাবেক এমপি মাহমুদুল হক রুবেল, বি এন পি নেতা ফজলুর রহমান তারা, সমাজসেবী রাজিয়া সামাদ ডালিয়া, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ আ.জ.ম রেজাউল করিম খান, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মুরাদুজ্জামান, চেম্বার অব কমার্সের ভারপ্রাপ্ত সভাপতি আরিফ হোসেনসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

স্বদেশ প্রতিদিন/কেএইচ






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close