বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
নাগরপুরে বিদ্যালয় থেকে সরকারি পাঠ্যবই পাচারের চেষ্টা, পলাতক প্রধান শিক্ষক
নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫, ৯:২৭ পিএম আপডেট: ১৫.০৫.২০২৫ ১০:৪২ PM

টাঙ্গাইলের নাগরপুর উপজেলার মোকনা ইউনিয়নের আগদিঘুলিয়া এম বোরহান উদ্দিন উচ্চ বিদ্যালয় থেকে নতুন বছরের (২০২৫) সরকারি পাঠ্যবই পাচারের সময় একটি ট্রাক জব্দ করেছে প্রশাসন। এ সময় ট্রাকসহ তিনজনকে আটক করা হলেও বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মজিবর রহমান পলাতক রয়েছেন, যিনি বই পাচারের মূল পরিকল্পনাকারী বলে অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (১৫ মে) দুপুরে পাচারের খবর পেয়ে তাৎক্ষণিক অভিযান চালান উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আরাফাত মোহাম্মদ নোমান এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাদির আহাম্মেদ। অভিযানে দেখা যায়, বিদ্যালয় থেকে একটি ট্রাকে করে নতুন পাঠ্যবই সরিয়ে নেওয়া হচ্ছিল। সঙ্গে সঙ্গেই বই ও ট্রাকটি জব্দ করা হয় এবং তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রধান শিক্ষক মজিবর রহমান দীর্ঘদিন ধরে সরকারি বই অবৈধভাবে বিক্রি করছিলেন। প্রতি কেজি বই ২০ টাকায় বিক্রির কথা জানিয়ে দেন সংশ্লিষ্টরা। বৃহস্পতিবার ট্রাকযোগে বইগুলো মির্জাপুরে নেওয়ার সময় স্থানীয়দের সন্দেহ হলে তাঁরা ইউএনও-কে খবর দেন। পরে প্রশাসন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে।

ঘটনার পর থেকে প্রধান শিক্ষক মো. মজিবর রহমান পলাতক রয়েছেন। তাঁর বিরুদ্ধে ঘুষ ও দুর্নীতির একাধিক অভিযোগ রয়েছে বলেও জানিয়েছেন স্থানীয়রা। মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাদির আহাম্মেদ বলেন, “নতুন বছরের পাঠ্যবইসহ একটি ট্রাক জব্দ করে থানায় হস্তান্তর করা হয়েছে। বিষয়টি আমরা গুরুত্বসহকারে তদন্ত করছি।”

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মাহাবুর রহমান বলেন, “বই বিক্রির বিষয়টি আমার জানা ছিল না। যদি কেউ জড়িত থাকে, তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত।”

নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, “উপজেলা শিক্ষা কর্মকর্তার মাধ্যমে ট্রাক ও বই থানায় আনা হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

রাত আটটা পর্যন্ত পাওয়া সর্বশেষ তথ্যে জানা যায়, বই পাচারের ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

স্বদেশ প্রতিদিন/কেএইচ






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close