প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫, ৮:৫৩ পিএম

দিনাজপুরের হাকিমপুরে চলতি বোরো মৌসুমে প্রথম বারের মতো উচ্চ ফলনশীল ব্রি ধান ১০১ জাতের আবাদ হয়েছে। প্রতি বিঘায় ৩০ থেকে ৩২ মণ ফলন হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
বৃহস্পতিবার (১৫ মে) বিকেল সাড়ে ৫টায় হাকিমপুর উপজেলার মাঠপাড়া এলাকায় এক কৃষকের জমিতে এই শস্য কর্তনের উদ্বোধন করা হয়।
হাকিমপুর উপজেলা কৃষি অফিসার মোছাঃ আরজেনা বেগম শস্য কর্তনের উদ্বোধন করেন। এসময়
আরো উপস্থিত ছিলেন হাকিমপুর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মেজবাউল ইসলাম, কৃষক মাহমুদুল চৌধুরীসহ প্রমুখ।
কৃষি অফিসার আরজেনা বেগম বলেন, প্রথম বারের মতো হাকিমপুর উপজেলায় ব্রি ধান ১০১ জাতের চাষ হয়েছে। এই ধানটি চিকন জাতের হওয়ায় এবং ফলন বেশি হওয়ায় সম্প্রসারণ যোগ্য। আগামীতে এই জাতের ধানের আবাদ আরো বাড়বে বলে আশা করেন তিনি।
স্বদেশ প্রতিদিন/আইজেপি