বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
সিরিয়া মুক্তি পাচ্ছে ৪৫ বছরের নিষেধাজ্ঞা থেকে
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫, ৬:১৯ পিএম

সিরিয়ার ওপর আরোপ করা দীর্ঘদিনের মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার করার প্রতিশ্রুতি দিয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিষেধাজ্ঞা তুলে নেয়া হলে সিরিয়ায় নতুন যুগের সূচনা হবে। বর্তমান অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আহমদ আল-শারাকে একজন শক্তিশালী নেতা হিসেবে দেখেন ট্রাম্প।

সৌদি আরব সফররত ট্রাম্প বলেন, ‘একটি (সিরিয়ায়) নতুন সরকার এসেছে। আশা করি, তারা দেশকে স্থিতিশীল করতে এবং শান্তি বজায় রাখতে সফল হবে।’ সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে এক আয়োজনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট আরও বলেন, ‘আমি সিরিয়ার ওপর আরোপ করা নিষেধাজ্ঞা প্রত্যাহারের নির্দেশ দেব, যাতে দেশটিকে শ্রেষ্ঠত্ব অর্জনের সুযোগ দেওয়া যায়।’

১৯৭৯ সালে সিরিয়াকে ‘সন্ত্রাসবাদে সহায়তাকারী রাষ্ট্র’ হিসেবে ঘোষণা করার পর যুক্তরাষ্ট্র প্রথম নিষেধাজ্ঞা আরোপ করে। ২০০৪ সালের ‘সিরিয়া অ্যাকাউন্টেবিলিটি অ্যাক্ট’ এবং ২০১১ সালের গৃহযুদ্ধের পর নিষেধাজ্ঞার মাত্রা আরও কঠোর হয়। এরপর ২০২০ সালে চালু হওয়া ‘সিজার আইন’ সবচেয়ে কঠোর ধাক্কা দেয় সিরিয়ার অর্থনীতিতে। এতে সিরিয়ার পুনর্গঠনে আন্তর্জাতিক সহায়তা কার্যত বন্ধ হয়ে যায়, এবং বিদেশি বিনিয়োগ নিরুৎসাহিত হয়।

ট্রাম্পের সাম্প্রতিক পদক্ষেপ মূলত প্রেসিডেনশিয়াল নির্বাহী আদেশের আওতায় থাকা নিষেধাজ্ঞাগুলো তুলে দিয়েছে। তবে কংগ্রেস-স্বীকৃত আইন যেমন সিজার আইন এখনো বহাল আছে-তাদের সংশোধন বা বাতিল করতে আইন প্রণয়ন প্রয়োজন।

ট্রাম্পের এমন ঘোষণাকে স্বাগত জানিয়েছে সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় সামাজিক যোগাযোগমাধ্যমে এক বিবৃতিতে বলে, জনগণের বিরুদ্ধে বাশার সরকারের যুদ্ধাপরাধের প্রতিক্রিয়ায় সিরিয়ার ওপর নিষেধাজ্ঞা দিয়েছিল যুক্তরাষ্ট্র। এখন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার মন্তব্যকে স্বাগত জানায় সিরিয়া।


স্বদেশ প্রতিদিন/আইএমএস


আরও সংবাদ   বিষয়:  ট্রাম্প   সৌদি আরব   সিরিয়া  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close