প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫, ১২:০৮ পিএম আপডেট: ১৫.০৫.২০২৫ ১২:২৬ PM

ভারত শাসিত জম্মু-কাশ্মীরের অবন্তিপুরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সন্ত্রাসীদের গোলাগুলির খবর দিয়েছে পুলিশ। পেহেলগামে সন্ত্রাসী হামলার পর থেকে নিয়মিত অভিযান পরিচালনা করছে নিরাপত্তা বাহিনী।
গত ২২ এপ্রিল কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হওয়ার পর থেকে জম্মু-কাশ্মীরে নিয়মিতভাবে অভিযান চলছে। সেই হামলার জবাবে ৭ মে পাকিস্তান ও আজাদ কাশ্মীরে নয়টি সন্ত্রাসী ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোড়ে ভারত; এ অভিযানের নাম দেওয়া হয় ‘অপারেশন সিঁদুর’। ওই অভিযান নিয়ে দুই দেশের মধ্যে উত্তেজনা তুঙ্গে ওঠে, পাল্টাপাল্টি হামলা শুরু হলে, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ভারত ও পাকিস্তান অস্ত্রবিরতিতে সম্মত হয়।
কাশ্মীর পুলিশ এক্স পোস্টে লিখেছে, “অবন্তিপুরের নাদের ও ট্রালে গোলাগুলি শুরু হয়েছে। পুলিশ ও নিরাপত্তা বাহিনী কাজ করছে।” সর্বশেষ ৪৮ ঘণ্টার মধ্যে এটি দ্বিতীয় সংঘর্ষ।
এরআগে, গত মঙ্গলবার জম্মু-কাশ্মীরের শোপিয়ানে গোলাগুলিতে তিন সন্ত্রাসী নিহত হয়।
ভারতীয় সেনাবাহিনী এক্স পোস্টে লিখেছে, “১৩ মে রাইফেলস ইউনিটের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শোপিয়ানের শোয়েকাল কেলার এলাকায় সন্ত্রাসীদের উপস্থিতি নিশ্চিত হয়ে ভারতীয় সেনাবাহিনী ‘সার্চ অ্যান্ড ডেস্ট্রয়’ অভিযান শুরু করে। অভিযান চলাকালে সন্ত্রাসীরা ব্যাপক গুলিবর্ষণ করলে তীব্র গোলাগুলি হয়, যাতে তিন চরমপন্থি সন্ত্রাসী নিহত হয়। অভিযান এখনও চলছে।”
স্বদেশ প্রতিদিন/আইএমএস