মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অর্থায়নের বিতর্ক দিয়ে শুরু হলো কপ-৩১ জলবায়ু সম্মেলন      ● রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে      ● তথ্যসেবা ও জনপ্রিয়তায় এগিয়ে স্বদেশ প্রতিদিন : মজিবুর রহমান চৌধুরী      ● এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ       ● গণহত্যার পর পাসপোর্ট-এনআইডি চাওয়া লজ্জাহীনতার নতুন নমুনা : রিজভী      ● ফেব্রুয়ারির আগে হচ্ছে না পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা      ● টিএসসিতে ককটেল বিস্ফোরণ, দুইজনকে আটক করল ছাত্রদল      ● অক্টোবরে কমেছে মূল্যস্ফীতি       ● বাড়ির গেটের সামনে এসএসসি পরীক্ষার্থীকে বখাটে কিশোরের ছুরিকাঘাত      ● চন্দ্রায় আজমেরী পরিবহনের বাসে আগুন      ● কোর্ট ম্যারেজ সম্পর্কে ইসলাম কী বলে?      ● চীনে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ জনের প্রাণহানি      
নাঙ্গলকোটে ফেনসিডিল ও গাঁজাসহ মাদক কারবারি আটক
নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৪ মে, ২০২৫, ১০:৪৮ পিএম

কুমিল্লার নাঙ্গলকোটে যৌথ বাহিনীর অভিযানে ৪৪ বোতল ফেনসিডিল ও ১৯ কেজি গাঁজাসহ একজনকে আটক করেছে যৌথ বাহিনী। আটককৃত মাদক কারবারি সেলিম উপজেলার কিনারা গ্রামের সিদ্দিক মিয়ার ছেলে।

যৌথ বাহিনী সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে নাঙ্গলকোট সেনা ক্যাম্প ইনচার্জ ক্যাপ্টেন সৈকতের নেতৃত্বে যৌথবাহিনীর একটি দল বুধবার বিকালে উপজেলার ঢালুয়া ইউনিয়নের কিনারা গ্রামে এ অভিযান পরিচালনা করেন। অভিযান চলাকালে মাদক কারবারি সেলিম যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে এলাকাবাসীর সহায়তায় তাকে ৪৪ বোতল ফেনসিডিল ও ১৯ কেজি গাঁজা-সহ আটক করা হয়।

নাঙ্গলকোট থানার অফিসার ইনচার্জ একে ফজলুল হক বলেন, মাদক কারবারি সেলিম পুলিশ হেফাজতে রয়েছে। মামলা দিয়ে তাকে আদালতে তোলা হবে।

স্বদেশ প্রতিদিন/কেএইচ






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close