বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
টাঙ্গাইলে দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় ৯ ডাকাত আটক
টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৪ মে, ২০২৫, ৬:১৮ পিএম

টাঙ্গাইলের মধুপুরে আনাম গ্রিন ফুয়েল এনার্জি রিসোর্স ফ্যাক্টরিতে ক্লুলেস দুর্ধর্ষ ডাকাতির মামলায় ৯ ডাকাতকে জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ছাড়া উদ্ধার করা হয়েছে ডাকাতির মালামাল। 

আজ বুধবার (১৪ মে) দুপুরে টাঙ্গাইলের পুলিশ সুপার মিজানুর রহমান তার কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন। আটককৃতরা হলেন- মামুন, মাসুদ, সুরুজ, নাঈম, রাসেল, কাজল ড্রাইভার, রাশেদুল, নান্নু ও বেল্লাল হোসেন।তারা সবাই আন্তঃজলা ডাকাতদলের সক্রিয় সদস্য।

পুলিশ সুপার বলেন, ‘গত ৩ মে মধুপুরের মহিষমারা এলাকায় অবস্থিত আনাম গ্রিন ফুয়েল এনার্জি রিসোর্স ফ্যাক্টরিতে একটি ডাকাতির ঘটনা ঘটে। পরে কর্তৃপক্ষ মামলা দায়ের করলে পুলিশ অভিযান শুরু করে। তথ্য ও প্রযুক্তি ব্যবহার করে গতকাল মঙ্গলবার আশুলিয়ার বলিভদ্র এলাকা থেকে ডাকাতদের গ্রেপ্তার করা হয়।’

তিনি আরো বলেন, ‘তাদের কাছ থেকে ১৪ লাখ টাকার একটি পিকআপ ভ্যান গাড়ি, ১ লাখ ৬০ হাজার টাকার তামার তার, ৫০ হাজার টাকার মেইন তামার তার, ৪০ হাজার টাকার জেনারেটর তামার তার, সাড়ে ৩ হাজার টাকার ১২ ভোল্টের ব্যাটারি ও ৪৪ হাজার টাকার সিসা উদ্ধার করা হয়। অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

সংবাদ সম্মেলনে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  টাঙ্গাইল   দুর্ধর্ষ ডাকাতি   ৯ ডাকাত গ্রেপ্তার  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close