বুধবার ● ১১ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অভিযোজন অর্থায়ন তিনগুণের দাবিতে সরব বাংলাদেশ      ● ৩০ কোটি বাড়িতে সৌরবিদ্যুৎ পৌঁছে দেওয়ার বৈশ্বিক উদ্যোগে যোগ দিল বাংলাদেশ      ● ইসরায়েলি কারাগারে কোরআনের হাফেজা হলেন ফিলিস্তিনি তরুণী      ● ই-ক্লাবের প্রেসিডেন্ট আব্দুল্লাহ সাফি, সেক্রেটারি রাবেয়া খাতুন লাকি      ● ফতুল্লায় মাদরাসায় আগুন, ৩ দিনের মধ্যে প্রতিবেদন দিতে তদন্ত কমিটি গঠন      ● ৫১ জেলা স্টেডিয়ামের সংস্কার ও আধুনিকায়ন করা হবে : ক্রীড়া প্রতিমন্ত্রী      ● এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান      ● পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই দেশের আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী      ● চট্টগ্রামে তেলের গুদামে আগুন      ● গোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন      ● সরকারি দপ্তরে ৫ লাখের বেশি শূন্যপদ পূরণে ৩ মেয়াদি পরিকল্পনা      ● শেখ হাসিনার ‘প্রত্যর্পণ’ আইন অনুযায়ী সমাধান হবে : জয়সওয়াল      
নিখোঁজের ১দিন পর পুকুরে ভেসে উঠলো দুই শিশুর লাশ
আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৪ মে, ২০২৫, ২:৪৬ পিএম

সাভারের আশুলিয়ার পশ্চিম বাইপাইল শান্তিনগর এলাকার একটি পুকুর থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ বুধবার (১৪ মে) সকাল ৮টার দিকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। নিহতরা একটি মাদ্রাসার শিক্ষার্থী ছিল বলে জানা গেছে।

নিহত শিশুদের একজন হলেন, পাবনার সাথিয়া থানার সাটিয়া কুল এলাকার রতন মোল্লার ছেলে লিমন মোল্লা (১১) এবং অন্যজন জামালপুর জেলার মাদারগঞ্জ থানার শিমুলিয়া এলাকার জিয়াউল সরদারের ছেলে মানিক মিয়া (৯)। তারা আশুলিয়ায় একটি মাদ্রাসায় অধ্যয়নরত ছিল।

পুলিশ জানায়, সকাল ৭ টার দিকে স্থানীয়রা শান্তিনগর এলাকার একটি পুকুরে দুইটি লাশ ভাসতে দেখে খবর দেয়। পরে ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়।

নিহত শিশুদের পরিবারের সদস্যরা জানান, গতকাল বিকেল থেকে লিমন ও মানিক নিখোঁজ ছিল। অনেক খোঁজাখুঁজির পরে পরদিন সকালে পুকুরে মরদেহ ভেসে ওঠার খবর পেয়ে তারা সেখানে ছুটে যান এবং শিশু দুইটির লাশ দেখে পরিচয় নিশ্চিত করেন।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) সাইফুল্লাহ আকন্দ বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহে কোনো আঘাতের চিহ্ন দেখা যায়নি। ময়নাতদন্তের জন্য মরদেহ দুটি হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে। রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।’

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  পুকুরে লাশ   শিশুর মরদেহ উদ্ধার   পানিতে ভেসে উঠলো শিশুর লাশ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close