বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
ইবির খালেদা জিয়া হল ডিবেটিং সোসাইটির সভাপতি তাজমিন, সম্পাদক রিনি
ইবি প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৪ মে, ২০২৫, ১:০৫ পিএম আপডেট: ১৪.০৫.২০২৫ ১:৩২ PM

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) খালেদা জিয়া হল ডিবেটিং সোসাইটির নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। ফোকলোর স্টাডিজ বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তাজমিন রহমান সভাপতি এবং ইংরেজি বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মুমতাহিনা রিনি সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন।

বুধবার (১৪ মে) সকাল ১০টায় হল প্রভোস্ট অধ্যাপক ড. জালাল উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে ১৪ সদস্যের এই কমিটি ঘোষণা করেন ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি বিভাগের অধ্যাপক মো. আশেক রায়হান মাহমুদ। এ সময় উপস্থিত ছিলেন ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের অধ্যাপক ড. মোছা. খোদেজা খাতুন।

নবগঠিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহসভাপতি: সাদিয়া ইসলাম (এনভায়রনমেন্টাল সাইন্স অ্যান্ড জিওগ্রাফি, ২০-২১),যুগ্ম সাধারণ সম্পাদক: রিদুয়ানা রহমান (ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং, ১৯-২০), সাংগঠনিক সম্পাদক: তাসলিমা আরেফিন অথি (অর্থনীতি, ২০-২১), অর্থ সম্পাদক: সাবরিনা খাতুন (বাংলা, ২০-২১), দপ্তর সম্পাদক: সুমাইয়া খাতুন (সমাজকল্যাণ, ২১-২২), প্রচার সম্পাদক: মোছাঃ শাম্মী আকতার (বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং, ২০-২১), প্রযুক্তি বিষয়ক সম্পাদক: সাবিকুন্নাহার (ইংরেজি, ২০-২১), অনুষ্ঠান সম্পাদক: কাজী ফাতেহা আসমিয়া আর্দি (সমাজকল্যাণ, ২১-২২), বিতর্ক গবেষণা সম্পাদক: নাহিদা সুলতানা উর্মি (ল অ্যান্ড ল্যান্ড ম্যানেজমেন্ট, ২১-২২)

কার্যনির্বাহী সদস্যরা হলেন, তাহিরা আহমদ (উন্নয়ন অধ্যয়ন, ২১-২২), রুনা লায়লা (রাষ্ট্রবিজ্ঞান, ২২-২৩) এবং রিয়া আক্তার রুমা (হিসাব বিজ্ঞান ও তথ্য পদ্ধতি, ২৩-২৪)।

নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক মুমতাহিনা রিনি বলেন, ‘আমি সবার কাছে দোয়া চাই। খালেদা জিয়া হল ডিবেটিং সোসাইটির মেয়েরা যেন দেশ সেরা বিতার্কিক হিসেবে গড়ে উঠতে পারে এবং খালেদা জিয়া হল ডিবেটিং সোসাইটি যেন আরো খ্যাতি ও সুনাম অর্জন করতে পারে সেই কামনা করি।’

সভাপতি তাজমিন রহমান বলেন, ‘ডিবেটের সাথে পথচলা শুরু হয়েছিল ২০১৩ সালে। দীর্ঘ অভিজ্ঞতা কাজে লাগিয়ে আমরা এলামনাইদের সম্পৃক্ততা বাড়াবো, ক্যাম্পাসে সবুজায়নের জন্য বৃক্ষরোপণ কর্মসূচি এবং শিক্ষার্থীদের মধ্যে বই পড়ার অভ্যাস গড়তে বই বিতরণ করবো। এছাড়া জাতীয় পর্যায়ে প্রতিযোগিতায় যোগ দিতে আমরা প্রস্তুতি নেবো।’

তিনি সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন যেন খালেদা জিয়া হল ডিবেটিং সোসাইটিকে আরও উচ্চতায় পৌঁছে নিতে পারেন।

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  বির খালেদা জিয়া হল ডিবেটিং সোসাইটি   সভাপতি তাজমিন   সম্পাদক রিনি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close