বুধবার ● ২৮ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● সাপ দিয়ে ঐতিহ্যবাহী তুমুরী পাতা খেলা      ● যশোরে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত      ● চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকি, ২৪ ঘণ্টায় আটক ৩      ● এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের পরিকল্পনা সরকারের: প্রধানমন্ত্রী      ● নান্দাইলে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী      ● ঈশ্বরদীতে পদ্মায় স্কুলের কোলঘেঁষে বালুর কর্মযজ্ঞ      ● মোংলায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী      ● ১৮৫ কেন্দ্রে কড়া নিরাপত্তায় পৌঁছেছে নির্বাচনী সরঞ্জাম       ● দুমকিতে মা ইলিশ অভিযানে জব্দ নৌযান নিলামে বিক্রি      ● পাংশায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত      ● বেগমগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন      ● কুড়িগ্রামে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন       
নারী চিকিৎসককে মারধরের ঘটনায় বিচার দাবিতে মানববন্ধন
কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৩ মে, ২০২৫, ১০:৩৫ পিএম আপডেট: ১৩.০৫.২০২৫ ১০:৪৬ PM

কুষ্টিয়ায় নারী চিকিৎসককে মারধর, ছিনতাই ও অপহরণ চেষ্টার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন করেছেন চিকিৎসকেরা।

আজ মঙ্গলবার (১৩ মে) বেলা ১১ টায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালের সামনে এই মানববন্ধনে সরকারি-বেসরকারি হাসপাতালের চিকিৎসকসহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।

বক্তারা জানান, ৫ মে শহরের কোর্টপাড়া এলাকায় রিকশা থেকে নামা মাত্রই এক নারী চিকিৎসকের ওপর অতর্কিত হামলা চালানো হয়। হামলাকারীরা তাঁকে মারধর করে মোবাইল, সোনার গয়না ও দেড় লাখ টাকা ছিনিয়ে নেয়। তাঁর স্বামী ও গাড়িচালক বাধা দিতে গেলে তাঁদেরও মারধর করা হয়।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. হোসেন ইমাম বলেন, ‘আসামিদের রিমান্ডে নিতে হবে। মব তৈরির পেছনে কোনো মাস্টারমাইন্ড আছে কি না, তা খুঁজে বের করতে হবে। এটি পরিকল্পিত একটি ঘটনা। বাকি আসামিদের দ্রুত গ্রেফতার করতে হবে। সেই সাথে দ্রুত বিচার করতে হবে এবং চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।’

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোশাররফ হোসেন জানান, ওই মামলায় ইতিমধ্যে চার আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এ ব্যাপারে তদন্ত চলছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে ‌

এ ঘটনায় তিন নারীর নাম উল্লেখসহ ২০-২৫ জন অজ্ঞাতনামাকে আসামি করে মামলা করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ইতিমধ্যে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তদন্ত চলছে।

স্বদেশ প্রতিদিন/এমএম


আরও সংবাদ   বিষয়:  নারী চিকিৎসককে মারধরের ঘটনায় বিচার দাবিতে মানববন্ধন  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close