প্রকাশ: বুধবার, ১৪ মে, ২০২৫, ১২:১৩ AM আপডেট: ১৪.০৫.২০২৫ ১২:১৫ এএম

জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম বলেছেন, ‘খুনি সন্ত্রাসী লীগ নিষিদ্ধের মতো একটা ঐতিহাসিক ঘটনার পরে আমাদের সিসাঢালা প্রাচীরের মতো ঐক্যবদ্ধ থাকা প্রয়োজন। আমাদের বিভেদ কেবল গণহত্যাকারীদের শক্তিশালীই করবে না, বরং আমাদের সর্বনাশ ডেকে আনবে!’
মঙ্গলবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন।
সারজিস আলম বলেন, ‘আমরা ঐক্যবদ্ধভাবে রাজপথের ছিলাম বলেই ছুপা আওয়ামীপ্রেমীরা বাধা দেওয়ার সাহস করতে পারেনি। কিন্তু তাদের গোপন চেষ্টা অবশ্যই অব্যাহত আছে। আমাদের দাবির আংশিক বাস্তবায়ন হয়েছে। পূর্ণ বাস্তবায়নের পূর্ব পর্যন্ত যেকোনো বিভেদ আমাদের দাবি বাস্তবায়নে অন্তরায় হয়ে দাঁড়াবে।’
সারজিস আরো বলেন, ‘তাই জাতির এই জরুরি ঐক্যের মুহূর্তে জুলাইয়ের মহান ঐক্য যেন কোনো ইকুয়েশনেই আমরা বিনষ্ট না করি। অস্তিত্বের এই লড়াইয়ের চেয়ে অন্য কোনো কিছুর প্রায়োরিটি যেন কখনোই বেশি না হয়। অন্যথায় ইতিহাস ও জনতার আদালতে দোষী হিসেবে সেই নামগুলো আজীবন লেখা থাকবে।’
স্বদেশ প্রতিদিন/এনআর