শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
গুচ্ছ ‘এ’ ইউনিটের ফলাফল প্রকাশ, সর্বোচ্চ নম্বর ৮৪.৭৫ ও সর্বনিম্ন ১৫.৭৫
মাভাবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৩ মে, ২০২৫, ৫:৫২ পিএম আপডেট: ১৩.০৫.২০২৫ ৭:৫৬ PM

জিএসটি গুচ্ছভুক্ত ১৯টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে।

মঙ্গলবার (১৩ মে) বিকেল ৩ টা ৪৫ মিনিটে এ ফলাফল প্রকাশিত হয়। এর আগে, গত শুক্রবার (৯ মে) সারা দেশের ২১টি কেন্দ্রে বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত একযোগে অনুষ্ঠিত হয় জিএসটি গুচ্ছভুক্ত ভর্তি পরীক্ষা।

গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের ভর্তি পরীক্ষা কমিটির আহ্বায়ক এবং মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ আনোয়ারুল আজীম আখন্দের সভাপতিত্বে অনুষ্ঠিত কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটির সভা শেষে এ তথ্য জানানো হয়।

কমিটির আহ্বায়ক মোঃ আনোয়ারুল আজীম জানান, বিশাল পরিসরে গুরুত্বপূর্ণ এ কাজটি সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করা সম্ভব হয়েছে। কমিটির সদস্যবৃন্দ, ভাইস-চ্যান্সেলরবৃন্দ, সরকারি প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী, বিশেষ করে মিডিয়া প্রতিনিধি এবং বিশ্ববিদ্যালয় প্রতিনিধিদের আন্তরিক সহযোগিতা ছাড়া এ কাজটি সম্পূর্ণ করা সম্ভব হতো না।

এছাড়াও সভায় সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

তিনি আরো জানান, ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় ৩০ বা তদূর্ধ্ব নম্বর পেয়ে উত্তীর্ণ হয়েছেন ৫৭,৪২৫ জন শিক্ষার্থী।  যা শতকরা ৪৫.৭৪ শতাংশ। অন্যদিকে, অকৃতকার্য হয়েছেন ৬৮,১২৮ জন। যা শতকরা ৫৪.২৬ শতাংশ। পরীক্ষায় বাতিল করা হয়েছে ৩৯টি উত্তরপত্র। মোট আবেদনকারীর সংখ্যা ছিল ১,৪২,৭১৪ জন। এর মধ্যে পরীক্ষায় অংশগ্রহণ করেছেন ১,২৫,৫৫৩ জন।

উল্লেখ্য, এই ইউনিটে সর্বোচ্চ প্রাপ্ত নম্বর ৮৪.৭৫ এবং সর্বনিম্ন প্রাপ্ত নম্বর ১৫.৭৫। পরীক্ষায় উপস্থিতির হার ছিল ৮৭.৯৮ শতাংশ এবং অনুপস্থিত ছিলেন ১২.০২ শতাংশ।

প্রসঙ্গত, গত ২৫ এপ্রিল ‘সি’ ইউনিট, ২ মে ‘বি’ ইউনিট এবং ৯ মে ২০২৫ তারিখে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা ২১টি বিশ্ববিদ্যালয়ে অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। এ নিয়ে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের সকল ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন এবং ফলাফল প্রকাশিত হয়েছে।

গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা আয়োজন করায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। একাধিক বিশ্ববিদ্যালয়ে ভ্রমণের খরচ ও সময় বাঁচার পাশাপাশি মেধাভিত্তিক মূল্যায়ন প্রক্রিয়াও অধিক স্বচ্ছ হয়েছে বলে মন্তব্য করেছেন অনেকে।

ফলাফল ও অন্যান্য তথ্য গুচ্ছ ভর্তি সংক্রান্ত ওয়েবসাইট (https://gstadmission.ac.bd) থেকে জানা যাবে। পরবর্তী ধাপে শিক্ষার্থীদের পছন্দক্রম নির্ধারণ ও ভর্তির বিস্তারিত সময়সূচি সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়গুলো তাদের নিজ নিজ ওয়েবসাইটে প্রকাশ করবে।

স্বদেশ প্রতিদিন/আইজেপি






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close