মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অর্থায়নের বিতর্ক দিয়ে শুরু হলো কপ-৩১ জলবায়ু সম্মেলন      ● রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে      ● তথ্যসেবা ও জনপ্রিয়তায় এগিয়ে স্বদেশ প্রতিদিন : মজিবুর রহমান চৌধুরী      ● এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ       ● গণহত্যার পর পাসপোর্ট-এনআইডি চাওয়া লজ্জাহীনতার নতুন নমুনা : রিজভী      ● ফেব্রুয়ারির আগে হচ্ছে না পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা      ● টিএসসিতে ককটেল বিস্ফোরণ, দুইজনকে আটক করল ছাত্রদল      ● অক্টোবরে কমেছে মূল্যস্ফীতি       ● বাড়ির গেটের সামনে এসএসসি পরীক্ষার্থীকে বখাটে কিশোরের ছুরিকাঘাত      ● চন্দ্রায় আজমেরী পরিবহনের বাসে আগুন      ● কোর্ট ম্যারেজ সম্পর্কে ইসলাম কী বলে?      ● চীনে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ জনের প্রাণহানি      
আরেকটি সুযোগ পেলেন হামজারা
ক্রিয়া ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৩ মে, ২০২৫, ৫:৪৪ পিএম আপডেট: ১৩.০৫.২০২৫ ৫:৪৬ PM

হামজা চৌধুরীদের ইংলিশ প্রিমিয়ার লিগের আশা অনেকটা নিভেই গিয়েছিল। সেই আশার নদে এলো নতুন জোয়ারের হাতছানি। 

চ্যাম্পিয়নশিপ লিগের প্লে-অফ সেমিফাইনালে ব্রিস্টলের বিপক্ষে দ্বিতীয় লেগে কাল ৩-০ গোলে জিতেছে শেফিল্ড। দুই লেগ মিলিয়ে ৬-০ গোলের অগ্রগামিতায় প্লে-অফ ফাইনাল নিশ্চিত করেছে তারা। আর এর মাধ্যমেই প্রিমিয়ার লিগে ওঠার জন্য আরেকটি সুযোগ পেয়েছে হামজার দল শেফিল্ড ইউনাইটেড।

আগামি ২৪ মে প্লে-অফ ফাইনালে শেফিল্ড প্রতিপক্ষ হিসেবে পাবে সান্ডারল্যান্ড অথবা কভেন্ট্রিকে। প্লে-অফ সেমিফাইনালের প্রথম লেগে কভেন্ট্রিকে ২-১ গোলে হারিয়ে ফাইনালে ওঠার লড়াইয়ে এগিয়ে আছে সান্ডারল্যান্ড। আজ রাতে নিজেদের মাঠে দ্বিতীয় লেগের ম্যাচটি খেলবে তারা।

ম্যাচ শেষে বাংলাদেশি এই মিডফিল্ডার ইনস্টাগ্রামে প্রতিক্রিয়া জানাতে গিয়ে লিখেছেন, “আলহামদুলিল্লাহ, এমন উপভোগ্য রাত! আরেকটি বড় ধাপ পাড়ি দিতে হবে। দেখা হবে ওয়েম্বলিতে”।

গত কাল রাতে হামজার দল শেফিল্ডকে জেতাতে গোল তিনটি করেছেন গুস্তাভো হ্যামার, ক্যালাম ও’হেয়ার এবং কেইফার মুর।


স্বদেশ প্রতিদিন/আইএমএস


আরও সংবাদ   বিষয়:  ফুটবল   হামজা চৌধুরী  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close