প্রকাশ: মঙ্গলবার, ১৩ মে, ২০২৫, ২:৪৩ পিএম আপডেট: ১৩.০৫.২০২৫ ২:৪৭ PM

বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থর স্ত্রী শেখ শাইরা শারমিনকে থাইল্যান্ডগামী একটি ফ্লাইটে উঠতে দেয়া হয়নি। আজ মঙ্গলবার (১৩ মে) দুপুরে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাকে আটকে দেয়।
ইমিগ্রেশন সূত্র জানায়, শেখ শাইরা শারমিন দুপুর ১টা ৩৫ মিনিটে যাত্রার জন্য থাই এয়ারলাইনসের টিজি৩২২ ফ্লাইটে চেক-ইন করলেও ইমিগ্রেশন থেকে তাকে থামিয়ে দেওয়া হয়। তবে এর আগে, গত বুধবার দিবাগত রাত ৩টা ৫ মিনিটে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে দেশ ছাড়েন আওয়ামী লীগ সরকারের রাষ্ট্রপতি আবদুল হামিদ।
শেখ শাইরা শারমিন শেখ মুজিবুর রহমানের ভাতিজা শেখ হেলাল উদ্দীনের মেয়ে এবং সাবেক সংসদ সদস্য (এমপি) শেখ তন্ময়ের বোন।
স্বদেশ প্রতিদিন/আইএমএস