শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
স্বামী পরিত্যক্তা নারীকে শ্লীলতাহানির অভিযোগ
ধুনট (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৩ মে, ২০২৫, ১২:০০ AM আপডেট: ১৩.০৫.২০২৫ ১২:৪৮ এএম

বগুড়ার ধুনট উপজেলায় স্বামী পরিত্যক্তা এক নারীকে ঘরে ঢুকে শ্লীলতাহানির অভিযোগে আনারুল ইসলাম (৪৫) নামে এক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। রবিবার রাতে ধুনট সদর ইউনিয়নের বেলকুচি গ্রামের  ওই নারী বাদী হয়ে ধুনট থানায় মামলাটি দায়ের করেন।

মামলা সূত্রে জানা যায়, ১৫ বছর আগে স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর ওই নারী তার ছেলেকে নিয়ে বাবার বাড়ি বেলকুচি গ্রামে বসবাস করে আসছেন। বর্তমানে তার ছেলে ঢাকায় চাকরি করায় তিনি বাড়িতে একাই থাকেন। এই সুযোগে গত ২২ এপ্রিল রাতে বেলকুচি গ্রামের নেদু মন্ডলের ছেলে আনারুল ইসলাম তার ঘরে ঢুকে ঘুমন্ত অবস্থায় মুখ চেপে ধরে  শ্লীলতাহানি করেন।

এ সময় নারীর ঘুম ভেঙে গেলে আনারুল ইসলাম টর্চলাইট জ্বালিয়ে নিজের পরিচয় দেন। তখন ওই নারী চিৎকার করলে তিনি কৌশলে পালিয়ে যান। পরদিন ভুক্তভোগী নারী ঘটনাটি স্থানীয় মাতব্বরদের জানালে তারা আপোষ-মীমাংসার কথা বলে কালক্ষেপণ করতে থাকেন। পরে তিনি নিরুপায় হয়ে রবিবার (১১ মে) রাতে আনারুল ইসলামের বিরুদ্ধে ধুনট থানায় মামলা দায়ের করেন।

এ বিষয়ে ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল আলম বলেন, “এক নারীকে ঘরে ঢুকে শ্লীলতাহানির অভিযোগে থানায় মামলা দায়ের হয়েছে। অভিযুক্ত আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।”


স্বদেশ প্রতিদিন/এনআর





Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close