মঙ্গলবার ● ১৭ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে শ্রমিকদের অবরোধ      ● চকরিয়ায় ভেজাল ও অনিয়মবিরোধী অভিযান, ৩১ হাজার টাকা জরিমানা      ● ক্ষোভ-হতাশায় ১৪ বছরের সুন্নি মহাসম্মেলন বন্ধের ঘোষণা      ● দুবলারচরে রাসপূর্ণিমা, যাতায়াতে ৫ নৌপথ নির্ধারণ      ● বরিশাল দক্ষিণ জেলা যুবদলের ১ম যুগ্ম সাধারণ সম্পাদক হলেন তারেক আল ইমরান      ● নাটোরে নিকাহ রেজিস্ট্রারদের অবস্থান কর্মসূচি      ● গজারিয়ায় ১৫ বছরের ছাত্রীর বাল্যবিয়ে বন্ধ      ● ইরান সংঘাত দীর্ঘস্থায়ী হতে দেবেন না ট্রাম্প: ভ্যান্স      ● শরীয়তপুরে ৮ ঘণ্টা, রাজশাহীতে ৬ ঘণ্টা বিদ্যুৎ বন্ধ      ● সাত খুনের আসামিদের আপিল শুনানি সুপ্রিম কোর্টে      ● ওয়াশিংটনে ‘ডার্টি বোমা’ হামলার আশঙ্কা, সন্দেহের কেন্দ্রে ইরান      ● ভালুকা-ত্রিশাল শিল্পাঞ্চলে দুই প্লাটুন বিজিবি মোতায়েন      
লক্ষ্মীপুরে মানিলন্ডারিংয়ের অভিযোগে দুই ব্যবসায়ীকে আটক
লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১২ মে, ২০২৫, ১০:০৪ পিএম আপডেট: ১২.০৫.২০২৫ ১০:১২ PM

লক্ষ্মীপুরে মানিলন্ডারিংয়ের অভিযোগে বিপুল পরিমাণ বিদেশি মুদ্রাসহ দুই ব্যবসায়ীকে আটক করেছে যৌথবাহিনী।

সোমবার (১২ মে) সদর উপজেলার চন্দ্রগঞ্জ বাজারে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, আল মদিনা বস্ত্রালয়ের মালিক খলিলুর রহমান ও শ্রীশ্রী নিতাই গৌরী বস্ত্রালয়ের মালিক খোকন দেবনাথ।

যৌথবাহিনী অভিযান সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে চন্দ্রগঞ্জ বাজারে মানিলন্ডারিংয়ের ব্যবসা চলছিল। সোমবার দুপুরে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) তথ্যের ভিত্তিতে আল মদিনা ও শ্রীশ্রী নিতাই গৌরী বস্ত্রালয়ে যৌথবাহিনী অভিযান চালায়। এসময় দুইটি প্রতিষ্ঠানে ১২টি দেশের বিপুল পরিমাণ বিদেশি মুদ্রা জব্দ করা হয়, বাংলাদেশের মুদ্রামানে যার মূল্য ৪৮ লাখ ৬১০ টাকা। মানিলন্ডারিং ব্যবসা পরিচালনার অভিযোগে দুই ব্যবসা প্রতিষ্ঠানের মালিককে আটক করা হয়।

লক্ষ্মীপুর সেনাবাহিনী ক্যাম্পের দায়িত্বরত কর্মকর্তা ক্যাপ্টেন রাহাত জানান, এনএসআইয়ের গোপন সংবাদের ভিত্তিতে চন্দ্রগঞ্জ বাজারে দুটি ব্যবসায়িক প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিদেশি মুদ্রাসহ দুজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান তিনি।

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  মানিলন্ডারিং     






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close