বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
জাতীয় সংগীত নিয়ে ষড়যন্ত্র: ইবি শিক্ষার্থীদের প্রতিবাদ কর্মসূচি
ইবি প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১২ মে, ২০২৫, ৮:২৮ পিএম আপডেট: ১২.০৫.২০২৫ ৮:৪৯ PM

জাতীয় সংগীত নিয়ে ষড়যন্ত্রের প্রতিবাদে সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশন করেছে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সাধারণ শিক্ষার্থীরা।

আজ সোমবার (১২ মে) সন্ধ্যা ৭ টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে আয়োজিত এই কর্মসূচিতে বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাকর্মীরাও অংশ নেন।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, ইবি শাখার সহ-সমন্বয়ক ইয়াসিরুল কবির সৌরভের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ইবি শাখার সমন্বয়ক এস. এম. সুইট, সহ-সমন্বয়ক তানভীর মাহমুদ মণ্ডল, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ইবি শাখার সভাপতি মাহমুদুল হাসানসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।

ছাত্র ইউনিয়নের সভাপতি মাহমুদুল হাসান বলেন, ‘জাতীয় সংগীত বাঙালির ঐক্যের প্রতীক। এটি আমাদের রক্তের সঙ্গে মিশে আছে। যারা জাতীয় সংগীত নিয়ে ষড়যন্ত্র করছে, তাদের বিচার চাই। সেই সঙ্গে ভবিষ্যতে এমন ষড়যন্ত্র রুখে দেওয়ার অঙ্গীকার করছি।’

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক এস. এম. সুইট বলেন, ‘জুলাই বিপ্লবের এক বছর পূর্ণ না হতেই স্বৈরাচার গোষ্ঠী নানা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। জাতীয় সংগীত আমাদের স্বাধীনতা ও ঐক্যের প্রতীক। যখনই বাঙালির অধিকার আদায়ের আন্দোলন হয়েছে, তখনই জাতীয় সংগীত অনুপ্রেরণা হয়ে দাঁড়িয়েছে। স্বৈরাচার গোষ্ঠী এখন বিভাজনের ষড়যন্ত্র করছে। সবাইকে সচেতন না হলে জুলাই বিপ্লব বাধাগ্রস্ত হবে। স্বাধীনতা যুদ্ধকে পুঁজি করে যেমন বিগত স্বৈরাচার সরকার দীর্ঘ ১৬ বছর শাসন, অত্যাচার ও গণহত্যা চালিয়েছে, তেমনি কেউ যদি জুলাই বিপ্লবকে পুঁজি করে ছাত্র-জনতার আন্দোলনকে ব্যাহত করতে চায়, তবে তা কখনোই সফল হবে না। এই বিপ্লব ছাত্র-জনতা তথা আপামর জনসাধারণের।’

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  জাতীয় সংগীতের অবমাননা     






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close