শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
বাড়িতে মা-বাবার অনুপস্থিতিতে কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগ
মীরসরাই প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১২ মে, ২০২৫, ৬:১২ পিএম আপডেট: ১২.০৫.২০২৫ ৬:২৯ PM

চট্টগ্রামের মীরসরাইয়ে বসত করে ঢুকে নবম শ্রেণী পড়ুয়া এক ত্রিপুরা কিশোরীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে।

গত রোববার (১১ মে) বিকেলে উপজেলার করেরহাট ইউনিয়নের কয়লা এলাকায় এই ঘটনা ঘটে।

অভিযুক্ত যুবকের নাম মো. আবুল কাশেম (৩৭)। আবুল কাশেম উপজেলার করেরহাট ইউনিয়নের কয়লা মধ্যম টিলা এলাকার মৃত আব্দুল কাদেরের ছেলে।

স্থানীয়রা জানায়, আবুল কালাম করেরহাট ইউনিয়ন যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য।

ভুক্তভোগী কিশোরীর মা ও স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, ওই কিশোরীর বাবা-মা দুজনই দরিদ্র দিনমজুর। রোববার বিকেলে নবম শ্রেণীতে পড়ুয়া ওই কিশোরী পাঁচটার দিকে প্রাইভেট পড়ে ঘরে এসে রান্না করছিল। তখন স্থানীয় আবুল কাশেম বাড়ির উঠোনে এসে ওই কিশোরীর কাছে পানি খেতে চায়। পানি খাওয়ানোর পর আবুল কাশেম অতর্কিত কিশোরীর বসত ঘরে ঢুকে পড়ে। এ সময় সে ওই কিশোরীকে ১০০ টাকা দিতে চেয়ে কুপ্রস্তাব দেয়। এতে কিশোরী রাজি না হলে তাকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে আবুল কাশেম। ধস্তাধস্তির এক পর্যায়ে কিশোরী আবুল কাশেমের হাত থেকে ছুটে ঘরের বাইরে এসে আত্মচিৎকার করে। পরে আশপাশে থাকা ত্রিপুরা জনগোষ্ঠীর লোকজন ছুটে এলে আবুল কাশেম মোটরসাইকেল যোগে ঘটনাস্থল থেকে শটকে পড়ে।

এই ঘটনার পর সন্ধ্যায় কিশোরীর বাবা-মা ও স্থানীয়রা জোরারগঞ্জ থানায় অভিযোগ দিতে যাওয়ার পথে কয়লা বাজার এলাকায় স্থানীয় একদল লোক তাদের থানায় যেতে নিষেধ করে আগামী বৃহস্পতিবার এই ঘটনার বিচার করে দেবে বলে আশ্বাস দেয়।

ভুক্তভোগী কিশোরীর মা অভিযোগ করে বলেন, ‘রোববার বিকেলে আমি ও আমার স্বামী বাইরে কাজে থাকার সুযোগ নিয়ে আমাদের বসত ঘরে ঢুকে আবুল কাশেম আমার মেয়ের উপর ধর্ষণের চেষ্টা করে। এই ঘটনায় থানায় অভিযোগ করতে বের হলে সন্ধ্যায় কয়লা বাজারে কিছু লোক আমাদের বাঁধা দিয়ে পরে স্থানীয়ভাবে মীমাংসা করে দিবে বলে থানায় যেতে দেয়নি। আমি এ ঘটনায় নারী নির্যাতন মামলা করবো।’

অভিযোগ সম্পর্কে জানতে চাইলে আবুল কাশেম বলেন, ‘আমি ওই কিশোরীর বাবার কাছে টাকা পাই। সেই টাকা উদ্ধার করতে তার বাড়িতে গেলে মেয়েটির বাবার সাথে আমার কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে আমি তাদের বাড়ির উঠান থেকে চলে আসি। ঘরে ঢুকে কিশোরীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ সত্য নয়। স্থানীয় এক আওয়ামী লীগ নেতার ইন্দনে আমার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে।’

এ বিষয়ে জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাব্বির মোহাম্মদ সেলিম বলেন, ‘করেরহাট ইউনিয়নের কয়লা এলাকায় নবম শ্রেণী পড়ুয়া এক ত্রিপুরা কিশোরীকে ধর্ষণে চেষ্টা করার বিষয়ে জেনে রোববার রাতেই সেখানে পুলিশের একটি পরিদর্শন টিম পাঠিয়েছি। প্রাথমিকভাবে ওই কিশোরীকে শ্লীলতাহানির সত্যতা পাওয়া গেছে। লিখিত অভিযোগ পেলে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

স্বদেশ প্রতিদিন/এমএম







Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close