
আলোচিত ও সমালোচিত টিকটক কনটেন্ট নির্মাতা লায়লা আখতার ও প্রিন্স মামুনকে ঘিরে ফের শুরু হয়েছে উত্তেজনা। সম্প্রতি, প্রিন্স মামুন এক ফেসবুক লাইভে এসে লায়লার বাসায় ঢুকে একাধিক অভিযোগ তোলেন। সেইসাথে প্রকাশ্যে অপ্রীতিকর ভাষায় গালিগালাজও করেন। এতে সামাজিক মাধ্যমে দেখা দেয় ব্যাপক প্রতিক্রিয়া।
যদিও পরবর্তীতে বিষয়টি নিয়ে অবশেষে মুখ খুলেছেন লায়লা। তিনি বলেন, আমি সাধারণ একটা চাকরি করি। আমার দুই সন্তানের পড়ালেখার খরচ, বৃদ্ধ মা এবং আমার বাসার সমস্ত খরচ আমি দেই। আমি মামুনের পরিবারকেও চালিয়েছি, মামুনকেও চালিয়েছি।
এই কন্টেন্ট ক্রিয়েটর আরো বলেন, আমি ভিডিও কন্টেন্ট বানায়। যারা তারকা আছেন তাদের সাথে কোলাবোরেশন করেও একটি ভিডিও কন্টেন্ট করেছি আমি। আমার টাইমলাইনে গেলে সেসব ভিডিও দেখতে পাবেন। তার সাথেও শুরুটা সেভাবেই।
আর তাছাড়া একটা মানুষকে প্রলোভন দেখিয়ে তাকে আমার চার বছর ধরে কেন আটকে রাখতে হবে! দুনিয়াতে কি ছেলের অভাব! উপযুক্ত মানুষের অভাব?
মামুনের সাথে থাকার কেবল একমাত্র কারণ তার সাথে আমার ভালোবাসার সম্পর্ক রয়েছে।
মামুন ও তার পরিবার টার্গেট করে লায়লার কাছে এসেছিল বলে মনে করেন লায়লা। এ প্রসঙ্গে তিনি বলেন, আমি যদি বলি ২০২১ সালে আমি একজন সিঙ্গেল মাদার, আমার একটা ফ্ল্যাট আছে। আমি যদিও বলি সেসময় তুমি (মামুন) এবং তোমার পরিবার আমাকে টার্গেট করে এসেছ? কারণ সেসময় আমি ট্রমাটাইজ ছিলাম।
তোমরা আমাকে চার বছর ধরে সিঁড়ি হিসেবে ব্যবহার করে গাড়ি-বাড়ি করে চলে গিয়েছ।
লায়লা আরো প্রশ্ন করেন, তোমার মতো একজন মানুষ যার মিলিয়ন মিলিয়ন ফলোয়ার, যার অনেক ভক্ত, সে কেন আমার মতো একজন ডিভোর্সি নারী, যার দুটো সন্তান আছে তার কাছে আসবে? আর তোমার পরিবারই বা কেন আসবে?
মামুন একটা সময় টোকাই ছিল উল্লেখ করে লায়লা বলেন, এর আগে সে আমাকে ছাড়াও আরো দুইজন কন্টেন্ট ক্রিয়েটরের সাথে ছিল। এটা সবাই জানে। তাদের মধ্যে একজন তাকে লাইকিতে অনেক উঁচু পর্যায়ে নিয়ে গিয়েছে। সে একজন টোকাই ছিল, একজন বস্তি ছিল। এসব আমি অনেক পড়ে জানতে পারি।
স্বদেশ প্রতিদিন/আইজেপি