বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
রোর ফ্যাশনের শ্রমিকদের সড়ক অবরোধ, দুর্ভোগে যাত্রীরা
ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১২ মে, ২০২৫, ৩:০৬ পিএম আপডেট: ১২.০৫.২০২৫ ৩:১৪ PM

ময়মনসিংহের ভালুকায় দুই মাসের বকেয়া বেতন, ঈদুল ফিতরের বোনাস এবং চাকরিচ্যুত শ্রমিকদের চূড়ান্ত পাওনা পরিশোধের দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন রোর ফ্যাশন লিমিটেড নামক পোশাক কারখানার শ্রমিকরা।

আজ সোমবার (১২ মে) দুপুর ১২ টা থেকে ২ টা পর্যন্ত ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভালুকার কাঠালী পল্লী বিদ্যুৎ এলাকায় তারা এ কর্মসূচি পালন করেন।

এ সময় মহাসড়কের উভয় পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়, যা প্রায় ৩০ কিলোমিটার এলাকাজুড়ে বিস্তৃত হয়। ফলে দূরপাল্লার যাত্রীরা পড়েন চরম ভোগান্তিতে।


শ্রমিকদের অভিযোগ, ফেব্রুয়ারি ও মার্চ মাসের বেতন, ঈদুল ফিতরের বোনাস এবং চাকরি থেকে অব্যাহতি পাওয়া শ্রমিকদের চূড়ান্ত পাওনা ১১ মে’র মধ্যে পরিশোধের আশ্বাস দেয় প্রশাসন। তবে নির্ধারিত দিনে কোনো অর্থ পরিশোধ করা হয়নি এবং কারখানা কর্তৃপক্ষের কেউ উপস্থিত ছিলেন না। এতে ক্ষোভে ফেটে পড়ে শ্রমিকরা।

তারা আরও জানান, গত ২৬ মার্চ কারখানা বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। এরপরও শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে একাধিকবার অবরোধ, এমনকি বিজিএমইএ কার্যালয়ের সামনেও তিন দিনব্যাপী অবস্থান কর্মসূচি পালন করেছেন। কিন্তু কোনো কার্যকর সমাধান পাওয়া যায়নি।

বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে বাংলাদেশ সেনাবাহিনীর একটি টহল দল, ভালুকা মডেল থানা পুলিশ, ভরাডোবা হাইওয়ে পুলিশ ও শিল্প পুলিশ। আইন-শৃঙ্খলা বাহিনীর আশ্বাসে শ্রমিকরা পরে ময়মনসিংহ জেলা কলকারখানা পরিদর্শকের কার্যালয় ঘেরাওয়ের ঘোষণা দিয়ে অবরোধ প্রত্যাহার করেন।

এ বিষয়ে স্থানীয় প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী শ্রমিকদের দাবি ও সমস্যা সমাধানে মালিকপক্ষের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে বলে জানা গেছে।

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  রোর ফ্যাশন   শ্রমিকদের সড়ক অবরোধ   তীব্র যানজটে দুর্ভোগে যাত্রীরা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close