প্রকাশ: সোমবার, ১২ মে, ২০২৫, ২:৪৩ পিএম

রাজবাড়ীর কালুখালী থানা পুলিশের অভিযানে মো. মিজানুর রহমান মোল্লা (৩৪) নামে এক যুবলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
গতকাল রোববার (১১ মে) রাতে কালুখালী উপজেলার বল্লবপুর মোড় থেকে তাকে গ্রেফতার করা হয়।
মিজানুর রহমান মোল্লা কালুখালী উপজেলার বহরের কালুখালী গ্রামের মো. ওয়াজেদ আলী মোল্লার ছেলে। তিনি কালুখারী উপজেলার রতনদিয়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক।
কালুখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জাহেদুর রহমান বলেন, ‘থানার এসআই মুহাম্মদ মোতালেব হোসেন ও তার সঙ্গীয় অফিসার এবং ফোর্সসহ অভিযান পরিচালনা করে। অভিযান চালিয়ে মিজানুর রহমান মোল্লাকে কালুখালী থানার বল্লবপুর মোড় থেকে আটক করা হয়। কালুখালী থানার গত ১০ ফেব্রুয়ারি বিশেষ ক্ষমতা আইনের মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। আজ সোমবার (১২ মে) তাকে রাজবাড়ী আদালতে সোপর্দ করা হবে।’
স্বদেশ প্রতিদিন/এমএম