বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
‘বজরঙ্গি ভাইজান’-এর সহায়তায় দেশে ফিরলেন ভারতীয় যুবক
অনলাইন ডেস্ক
প্রকাশ: সোমবার, ১২ মে, ২০২৫, ১:০৪ পিএম

অনুপ্রবেশের দায়ে ২০২৩ সালের ২৯ জুলাই রাজশাহীর রাজপাড়া থানায় আত্মসমর্পণ কারি সালাইন হোসেন, দীর্ঘ ৬ মাস পর নিজ দেশে ফেরতে পেরেছেন। ১৫ দিনের সাজা ও নানা আইনি জটিলতার কারনে দীর্ঘদিন তাকে বাংলাদেশে কাটাতে হয়েছে। অবশেষে ‘বাংলাদেশের বজরঙ্গি ভাইজান’ খ্যাত মানবিক সাংবাদিক শামসুল হুদার উদ্যোগে তিনি নিজ দেশে ফিরতে পেরেছেন।

ভারতের পশ্চিমবঙ্গের দার্জিলিংয়ের বাসিন্দা হামিদ হোসেন প্রয়াতের ছেলে সালাইন হোসেন। ২০২৩ সালের ২৯ জুলাই অনুপ্রবেশের দায়ে রাজশাহীর রাজপাড়া থানায় আত্মসমর্পণ করেন সালাইন। এর পরে প্রশাসন মামলা দায়ের করলে আদালত তাকে ১৫ দিনের কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠায়। আগেই হাজতবাসের কারণে সাজা শেষ হয়ে যায় ১৪ ডিসেম্বর। তবু স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও ভারতীয় হাইকমিশনের ছাড়পত্র না মেলায় তাকে আরও সাড়ে চার মাস রাজশাহী কেন্দ্রীয় কারাগারে থাকতে হয়।

গতকাল রোববার (১১ মে) সব আইনি প্রক্রিয়া সম্পন্ন করে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর দিয়ে সালাইনকে ভারতে ফেরত পাঠানো হয়। এ সময় উপস্থিত ছিলেন কারা কর্তৃপক্ষ, ইমিগ্রেশন পুলিশ, বিজিবি ও বিএসএফ সদস্যরা। এসময় তাকে গ্রহণ করেন ভারতে অবস্থান করা তার ভাই ফয়সাল হোসেন।

সাংবাদিক শামসুল হুদা বলেন, ‘গত ২২ ফেব্রুয়ারি সালাইনের বিষয়ে জানতে পেরে তিনি স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগাযোগ শুরু করেন। একাধিক দপ্তরে ঘুরে অবশেষে ২১ এপ্রিল অনুমোদন পাওয়া যায়। এরপর দ্রুত প্রসেস শেষ করে তিনি নিজেই রাজশাহীতে গিয়ে প্রত্যার্পণ প্রক্রিয়া সম্পন্ন করেন।’

ফোনে তিনি জানান, কাজের সন্ধানে সালাইন বেঙ্গালুরু গিয়েছিলেন। সেখান থেকে মালদা হয়ে অবৈধভাবে বাংলাদেশে আসেন এবং ঢাকার একটি রেস্তোরাঁয় কিছুদিন কাজ করেন। পরে রাজনৈতিক অস্থিরতার সময় আতঙ্কিত হয়ে ভারতে ফেরার সিদ্ধান্ত নেন। কিন্তু সীমান্তে আটকিয়ে গিয়ে শেষমেশ নিজেই থানায় আত্মসমর্পণ করেন।

‘বাংলাদেশের বজরঙ্গি ভাইজান’ খ্যাত শামসুল হুদা দীর্ঘদিন ধরে বাংলাদেশের বিভিন্ন কারাগারে আটক থাকা বিদেশি নাগরিকদের নিজ দেশে ফেরানোর জন্য কাজ করছেন। তার মানবিক এই উদ্যোগেই এবার নিজভূমে ফিরলেন সালাইন।

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  সীমান্ত   অনুপ্রবেশকারী   ভারতের নাগরিক   বজরঙ্গি ভাইজান  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close