প্রকাশ: সোমবার, ১২ মে, ২০২৫, ১২:৩৩ পিএম

শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যার তদন্ত প্রতিবেদন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দাখিল করা হয়েছে। তদন্ত সংস্থার দাখিলকৃত এ প্রতিবেদনে, জুলাই মাসে সংঘটিত গণহত্যার নির্দেশদাতা হিসেবে শেখ হাসিনার নাম উঠে এসেছে।
সোমবার (১২ মে) চিফ প্রসিকিউটর কার্যালয়ে এ প্রতিবেদন দাখিল করা হয়।
এর আগে গত শুক্রবার চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম তার ফেসবুক পোস্টে বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই গণহত্যার তদন্ত রিপোর্ট আগামী সোমবার চিফ প্রসিকিউটর বরাবরে দাখিল করবে আশা করছি। তদন্ত রির্পোট দাখিল হওয়ার পর আনুষ্ঠানিক অভিযোগ অর্থাৎ ‘ফরমাল চার্জ’ দাখিলের মাধ্যমে হাসিনার বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচারকাজ শুরু হবে।
স্বদেশ প্রতিদিন/এনআর