মঙ্গলবার ● ২৯ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● শিক্ষার্থীদের নিয়ে ভোক্তা অধিদপ্তরের মতবিনিময় ও কুইজ      ● ইরানের এনপিটি ছাড়ার আলোচনায় উদ্বিগ্ন রাশিয়া      ● ক্যান্সার আক্রান্ত আসাদের পাশে যুবদল      ● ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু      ● বিকাশ-নগদ সিম ক্লোন করে অর্থ আত্মসাৎ      ● হাসিনার জন্মদিনে নাশকতার প্রস্তুতির অভিযোগ, ১৫ জন রিমান্ডে      ● ২০০ বছর পর টেনেসিতে নারীর মৃত্যুদণ্ড কার্যকরের অপেক্ষা      ● ট্রলারডুবিতে নিহতদের স্মরণে নীরবতা ও দোয়া      ● জানুয়ারি থেকে স্থানীয় সরকার নির্বাচন: মীর শাহে আলম      ● রোগাক্রান্ত জবাইকৃত গরুর মাংস বিক্রির অভিযোগে জরিমানা      ● ৭১ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক      ● বিশ্ব হার্ট দিবস পালিত      
শিক্ষার্থীদের নিয়ে ভোক্তা অধিদপ্তরের মতবিনিময় ও কুইজ
প্রতিনিধি, পাবনা
প্রকাশ: মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬, ৬:৩৯ পিএম

ভোক্তা অধিকার সম্পর্কে সচেতন করতে পাবনায় শিক্ষার্থীদের নিয়ে সচেতনতামূলক মতবিনিময় সভা, কুইজ প্রতিযোগিতা ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বেলা ১১টায় শহীদ বুলবুল সরকারি কলেজ মিলনায়তনে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর পাবনা জেলা কার্যালয় এ অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন কলেজের অধ্যক্ষ প্রফেসর বাহেজ উদ্দিন। তিনি বলেন, “ভোক্তা অধিকার সম্পর্কে জানা প্রত্যেক নাগরিকের জন্য গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীরা নিজেরা সচেতন হওয়ার পাশাপাশি পরিবার ও সমাজের অন্যদেরও সচেতন করতে পারে। পণ্য কেনার সময় মূল্য, মান, পরিমাণ ও মেয়াদ যাচাই করার অভ্যাস গড়ে তুলতে হবে।”

ভোক্তার অধিকার, ব্যবসায়ীদের দায়িত্ব, পণ্যের মূল্য ও মান যাচাই এবং অনিয়মের প্রতিকার পাওয়ার বিভিন্ন বিষয় নিয়ে শিক্ষার্থীদের বিস্তারিত ধারণা দেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর পাবনা কার্যালয়ের সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি। পরে তিনি ভোক্তা অধিকারবিষয়ক কুইজ প্রতিযোগিতা পরিচালনা করেন।

শহীদ বুলবুল সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর আখতারুজ্জামানের সভাপতিত্বে ও কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) পাবনা জেলা শাখার যুগ্ম-সাধারণ সম্পাদক সাংবাদিক শফিক আল কামালের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন পাবনা প্রেসক্লাবের সভাপতি বিশিষ্ট সাংবাদিক আখতারুজ্জামান আখতার, পাবনা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও ক্যাব পাবনা জেলা শাখার সভাপতি বিশিষ্ট সাংবাদিক এবিএম ফজলুর রহমান এবং কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক শফিউল আলম সুমন।

বক্তারা বলেন, “সচেতন ভোক্তাই বাজারের অনিয়ম ও প্রতারণা প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। মেয়াদোত্তীর্ণ পণ্য, ওজনে কম দেওয়া, অতিরিক্ত মূল্য নেওয়া কিংবা ভেজাল পণ্য বিক্রির মতো অনিয়ম দেখলে যথাযথ কর্তৃপক্ষকে জানাতে হবে। একই সঙ্গে পণ্য কেনার সময় রসিদসহ প্রয়োজনীয় প্রমাণ সংরক্ষণ করা উচিত।”

পরে কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। এ সময় উপস্থিত ছিলেন কলেজটির বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীরা।




স্বদেশ প্রতিদিন/এফএইচ






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close