প্রকাশ: শনিবার, ১০ মে, ২০২৫, ৫:০৮ পিএম আপডেট: ১০.০৫.২০২৫ ৫:১৩ PM

সর্বশেষ কোপা দেল রেতে ফাইনালে বার্সেলোনার কাছে হেরে এই মৌসুমে রিয়াল মাদ্রিদ আছে খালি হাতে। তাদের চ্যাম্পিয়নস লিগের পথচলা শেষ অনেক আগেই। এখন শেষ আশা, লা লিগা। সেটাও শেষ হয়ে যেতে পারে আগামীকাল (১১ মে) এল ক্লাসিকোতে বার্সেলোনার কাছে হেরে গেলে।
লা লিগার ৩৪টি করে ম্যাচ হয়ে গেছে। শীর্ষে থাকা বার্সেলোনা ৪ পয়েন্ট নিয়ে এখনো এগিয়ে রিয়াল থেকে। এইদেখায় রিয়াল হারলে এরপর আর লিগ জয়ের আশা নেই বললেই চলে কার্লো আনচেলত্তির শিষ্যদের।
সাম্প্রতিক ইতিহাসে এল ক্লাসিকোতে নিয়মিত হারই এখন নিয়তি রিয়াল মাদ্রিদের। চলতি মৌসুমে পরপর তিনবার বার্সার কাছে হেরেছে রিয়াল। কখনো ৪-০, কখনো ৫-২, কখনো আবার ৩-২। এরপরও রোববারের এল ক্লাসিকোর আগে পরিসংখ্যান কথা বলছে রিয়াল মাদ্রিদের পক্ষেই।
ভাবছেন, এ কেমন কথা! কারনটা বার্সার মাঠ। বার্সেলোনায় শেষ পাঁচটা ক্লাসিকোতে চারবার জিতেছে রিয়াল মাদ্রিদ। দশটা অ্যাওয়ে ক্লাসিকোতে পাঁচটা জয়, তিনটা ড্র রিয়ালের! যেন বার্সার মাঠটাই তাদের 'সেকেন্ড হোম' গ্রাউন্ড। কয়েকদিন আগে চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনাল থেকে ছিটকে পড়ায় খেলোয়ারদের মানসিক ধাক্কা খাওয়া, হান্সি ফ্লিকের শিষ্যদের জন্য এই ম্যাচটা বড় চ্যালেঞ্জ হয়ে যেতে পারে।
তবে ২০২৩ সালে কোপা দেল রের সেমিফাইনালে বার্সাকে ৪-০ তে হারানো, আর ২০১৮-তে সুপার কাপে ৩-১ জিতে স্টেডিয়ামের আলো নিভিয়ে দেওয়া এবং চলতি মৌসুমের প্রতিশোধের পাশাপাশি, ইতিহাসের পুনরাবৃত্তি ঘটিয়ে ভয়ংকর হতে পারে এই হোয়াইট হর্সরা। আবারো ওসব ম্যাচের কথা মনে করিয়ে দিতে যেন প্রস্তুত প্রায় আনচেলত্তি শিষ্যরা, তাই বলাই যায় অলিম্পিক স্টেডিয়ামে ম্যাচ শেষে 'ভিসকা বার্সা' নয়, 'ভিভা রিয়াল' গর্জন শোনার সম্ভবনাই প্রবল।
স্বদেশ প্রতিদিন/আইএমএস