শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
সময় না দেওয়ায় স্বামীর পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী
পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৯ মে, ২০২৫, ১১:১১ AM

পারিবারিক কলহের জেরে পটুয়াখালীর দশমিনায় স্বামীর পুরুষাঙ্গ কেটে দিয়েছেন বলে স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ উঠেছে। ভুক্তভোগী কাওসার হাওলাদার (৩০) উপজেলার রনগোপালী ইউনিয়নের দক্ষিণ যৌতা গ্রামে কামাল হাওলাদারের ছেলে। শুক্রবার (৯ মে) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন দশমিনা থানার ওসি মোহাম্মাদ আবদুল আলীম।

স্থানীয়রা জানান, প্রায় তিন মাস আগে ঢাকায় বিয়ে করেন কাওসার। এরপর বউকে নিয়ে গ্রামে চলে আসেন। কাওসারের স্ত্রীর আগে দুই বিয়ে ও দুই সন্তান থাকলেও তা গোপন করা হয়েছে বলে জানা যায়। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে কলহ লেগেই থাকত।

আহত কাওসার বলেন, 'বৃহস্পতিবার দুপুরে খাওয়া শেষে ঘুমাতে গেলে আমার স্ত্রী তাকে সময় দিতে বলে। কিন্তু আমি ফুটবল খেলতে যাওয়ার কথা বললে সে আমার সঙ্গে বাগবিতণ্ডায় জড়ায়। একপর্যায়ে ঘুমিয়ে পড়লে সে ধারালো কিছু দিয়ে আমার পুরুষাঙ্গ কেটে ফেলে।'

কাওসারের স্ত্রী বলেন, 'তার সঙ্গে পরিচয় হওয়ার পর নানাভাবে প্রলোভন দেখিয়ে আমার আগের স্বামীকে তালাক দিয়ে বাসার প্রায় ২ লাখ টাকার মালামাল বিক্রি করে। পরে আমাকে বিয়ে করে তার গ্রামের বাড়িতে নিয়ে আসে। কিন্তু এ বাড়িতে আসার পর থেকে কাওসার এবং তার পরিবারের সদস্যরা আমাকে ঘর থেকে বের হতে দেয় না।' 

তিনি আরও বলেন, 'কাওসারের মা সবসময় আমাকে চোখে চোখে রাখে। সে আমার জীবনটা নষ্ট করে দিয়েছে। তাই এই কাজ করেছি।'

এ বিষয়ে দশমিনা থানার ওসি মোহাম্মাদ আবদুল আলীম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

স্বদেশ প্রতিদিন/কেএইচ






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close