প্রকাশ: শুক্রবার, ৯ মে, ২০২৫, ৯:৪২ AM

কাশ্মীরের পেহেলগামে হামলায় পর্যটক নিহতের জেরে চলমান ভারত-পাকিস্তান উত্তেজনা এখন যুদ্ধে রূপ নেওয়ার দ্বারপ্রান্তে। এরই মধ্যে পাকিস্তানের সেনা সদরদপ্তর রাওয়ালপিন্ডিতে ড্রোন হামলা চালিয়েছে ভারত। আর তাতেই পিএসএলের রাওয়ালপিন্ডি শহরে খেলা বন্ধ করে দেওয়া হয়েছে।
এমন অবস্থায় বাংলাদেশের দুই ক্রিকেটার রিশাদ হোসেন ও নাহিদ রানার নিরাপত্তা নিয়েও শঙ্কা তৈরি হয়েছে। তবে এই দুই জাতীয় ক্রিকেটারের নিরাপত্তার বিষয়টি খুঁটিয়ে দেখছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও পিএসএল।
দুই ক্রিকেটারের দেশে ফেরার বিষয়টি গুরুত্ব দিয়ে ভাবছে বিসিবি। তবে পাকিস্তানের কয়েকটি বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ থাকায় তাদের ফেরাতে জটিলতা তৈরি হয়েছে। পরিস্থিতি সামাল দিতে চার্টার্ড ফ্লাইটের চিন্তা করছে বিসিবি।
পিএসএল কাভার করতে যাওয়া এক সাংবাদিক দেশীয় এক গণমাধ্যমকে জানান, রিশাদ ও নাহিদ রানাকে ফিরিয়ে আনতে চার্টার্ড ফ্লাইটের ব্যবস্থা করার চেষ্টা করছে বিসিবি। পিসিবির সঙ্গেও আলোচনা চলছে। সব ঠিক থাকলে চার্টার্ড ফ্লাইটেই তারা দেশে ফিরবেন।
দেশের বেসরকারি একটি গণমাধ্যমকে পিএসএল কভার করতে যাওয়া এক সাংবাদিক বলেন, বিসিবি আপ্রাণ চেষ্টা করছে রিশাদ ও নাহিদ রানাকে চার্টার্ড ফ্লাইটে দেশে ফেরানোর। পিসিবির সঙ্গে সেভাবে কথাও চলছে। সব ঠিকঠাক হলে দুই ক্রিকেটারকে চার্টার্ড ফ্লাইটেই দেশে ফিরিয়ে আনা হবে।
পরপর দুদিন বিসিবি বিবৃতি জানিয়েছে, রিশাদ ও নাহিদ রানার নিরাপত্তার ব্যাপারে বোর্ড সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছে। বিসিবি সভাপতি ফারুক আহমেদ ফোনে ওই দুই ক্রিকেটারের সঙ্গে কথা বলছেন। পিসিবির সঙ্গেও সার্বক্ষণিক যোগাযোগ রাখছে বোর্ড
স্বদেশ প্রতিদিন/কেএইচ