প্রকাশ: বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫, ৮:২৯ পিএম

মুন্সীগঞ্জের গজারিয়ায় জুলাই অভ্যুত্থানে আহত, দুঃস্থ ও প্রতিবন্ধীদের মাঝে সরকারি সহায়তা এবং শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী ও ল্যাপটপসহ বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল আলমের সভাপতিত্বে এই অনুষ্ঠান পরিচালনা করা হয়।
আজ বৃহস্পতিবার (৮ মে) দুপুর ২ টায় গজারিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ অডিটরিয়ামে এই পুরস্কার ও সরকারী সহায়তা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জুলাই অভ্যুত্থানে আহত ‘গ’ ক্যাটাগরির ৭ জনকে ১ লাখ টাকার চেক প্রদান, অসহায়দের মাঝে ঢেউটিন ও শুকনো খাবার এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা সামগ্রী বিতরণ করেন ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাতসহ আরও অনেকে।
স্বদেশ প্রতিদিন/এমএম