মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অর্থায়নের বিতর্ক দিয়ে শুরু হলো কপ-৩১ জলবায়ু সম্মেলন      ● রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে      ● তথ্যসেবা ও জনপ্রিয়তায় এগিয়ে স্বদেশ প্রতিদিন : মজিবুর রহমান চৌধুরী      ● এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ       ● গণহত্যার পর পাসপোর্ট-এনআইডি চাওয়া লজ্জাহীনতার নতুন নমুনা : রিজভী      ● ফেব্রুয়ারির আগে হচ্ছে না পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা      ● টিএসসিতে ককটেল বিস্ফোরণ, দুইজনকে আটক করল ছাত্রদল      ● অক্টোবরে কমেছে মূল্যস্ফীতি       ● বাড়ির গেটের সামনে এসএসসি পরীক্ষার্থীকে বখাটে কিশোরের ছুরিকাঘাত      ● চন্দ্রায় আজমেরী পরিবহনের বাসে আগুন      ● কোর্ট ম্যারেজ সম্পর্কে ইসলাম কী বলে?      ● চীনে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ জনের প্রাণহানি      
মৌলভীবাজার সীমান্তে অবৈধভাবে ১০৩ ভারতীয়র অনুপ্রবেশ
প্রকাশ: বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫, ১০:১৪ AM

মৌলভীবাজারের সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করেছেন ১০৩ ভারতীয় নাগরিক। এর মধ্যে বিজিবি আটক করেছে ৭৩ জনকে। ঘটনাকে কেন্দ্র করে সীমান্তে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

বুধবার বিকেলে কমলগঞ্জের ধলই সীমান্ত দিয়ে ১৫ জন বাংলাদেশে অবৈধভাবে প্রবেশের সময় বিজিবি তাদের আটক করে। এ ব্যাপারে স্থানীয় মানধবপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শীব নারায়ণ শীল বলেন, “আটককৃতরা দীর্ঘ পাঁচ বছর ধরে আসামে বসবাস করছিল। হঠাৎ ভারতীয় পুলিশ তাদের ঘরবাড়ি ভেঙে দিয়ে হেলিকপ্টারে করে ত্রিপুরার মানিক ভান্ডারে নিয়ে যায় এবং বিএসএফের হাতে তুলে দেয়। তখন তারা প্রায় তিন শতাধিক লোকের দল ছিল। বিএসএফ তাদের গেট খুলে ‘পুশ ইন’ করে বাংলাদেশে প্রবেশ করায়।”

এর পর থেকেই সীমান্তে অনুপ্রবেশের চেষ্টা চালিয়ে যাচ্ছে শতাধিক মানুষ। স্থানীয় সূত্রে জানা যায়, ধলই সীমান্তে নারী-শিশুসহ ১৫ জন, পাল্লাতল ও লাতু সীমান্তে ৫৮ জন এবং কুলাউড়ার মুরইছড়া সীমান্ত থেকে আরও ৩০ জন অনুপ্রবেশ করেছে। তবে এই মুহূর্তে তাদের খোঁজ পাওয়া যায়নি।

বিজিবি বলছে, অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। লেফট্যানেন্ট কর্নেল মেহেদী হাসান বলেন, “নিরাপত্তা জোরদার ও তল্লাশি চালিয়ে অবৈধ অনুপ্রবেশের চেষ্টা রোধে কাজ চলছে।”

স্বদেশ প্রতিদিন/এনআর





Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close