বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
কোস্ট গার্ড ও মৎস্য অধিদপ্তরের যৌথ অভিযানে ১৫০ মণ ইলিশ জব্দ
নোয়াখালী প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৭ মে, ২০২৫, ১০:৪৪ পিএম

হাতিয়ায় কোস্ট গার্ড ও মৎস্য অধিদপ্তরের যৌথ অভিযানে অবৈধভাবে ধরা প্রায় ৪৫ লক্ষ টাকার সমমূল্যের ১৫০ মণ ইলিশ ও ৩টি ট্রলার জব্দ করা হয়েছে।

আজ বুধবার (৭ মে ) বিকেলে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার বিএন হারুন-অর-রশীদ এ তথ্য নিশ্চিত করেছেন।

তথ্যের সত্যতা নিশ্চিত করে কমান্ডার বিএন হারুন-অর-রশীদ বলেন, ‘গতকাল মঙ্গলবার মধ্যরাত ১ টার দিকে কোস্টগার্ড স্টেশন হাতিয়া ও মৎস্য অধিদপ্তর যৌথ ভাবে টাংকি ঘাট ও চেয়ারম্যানঘাট এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ৩ টি ফিশিং বোট তল্লাশি করে প্রায় ৪৫ লক্ষ টাকা মূল্যের ৬ হাজার কেজি (১ শত ৫০ মণ) ইলিশ মাছ ও ৩ টি বোট সহ ৫৬ জন জেলেকে আটক করা হয়। ফিশিং বোট ৩ টি হলো:- এফবি আমেনা, এফবি নিহা ও এফবি বাবুল।

পরবর্তীতে জব্দকৃত মাছ হাতিয়া উপজেলা মৎস্য কর্মকর্তা মো. ফয়েজুর রহমান এর উপস্থিতিতে স্থানীয় মাদ্রাসা, এতিমখানা, গরীব প্রান্তিক পরিবারের মাঝে বিতরণ করা হয়। অভিযানে আটককৃত ও বোটগুলোর জরিমানাসহ ৫৬ জেলের মুসলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।  

জানা যায়, সরকার প্রতি বছর ১৫ এপ্রিল হতে ১১ জুন মোট ৫৮ দিন সামুদ্রিক জলসীমায় মাছের সুষ্ঠু প্রজনন, উৎপাদন, সামুদ্রিক মৎস্য সম্পদ সংরক্ষণ এবং টেকসই মৎস্য আহরণের জন্য সকল প্রকার মৎস্য নৌযান কর্তৃক যে কোন প্রজাতির মৎস্য আহরণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  কোস্ট গার্ড   মৎস্য অধিদপ্তর   যৌথ অভিযান   ১৫০ মণ ইলিশ জব্দ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close