সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অর্থায়নের বিতর্ক দিয়ে শুরু হলো কপ-৩১ জলবায়ু সম্মেলন      ● রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে      ● তথ্যসেবা ও জনপ্রিয়তায় এগিয়ে স্বদেশ প্রতিদিন : মজিবুর রহমান চৌধুরী      ● এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ       ● গণহত্যার পর পাসপোর্ট-এনআইডি চাওয়া লজ্জাহীনতার নতুন নমুনা : রিজভী      ● ফেব্রুয়ারির আগে হচ্ছে না পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা      ● টিএসসিতে ককটেল বিস্ফোরণ, দুইজনকে আটক করল ছাত্রদল      ● অক্টোবরে কমেছে মূল্যস্ফীতি       ● বাড়ির গেটের সামনে এসএসসি পরীক্ষার্থীকে বখাটে কিশোরের ছুরিকাঘাত      ● চন্দ্রায় আজমেরী পরিবহনের বাসে আগুন      ● কোর্ট ম্যারেজ সম্পর্কে ইসলাম কী বলে?      ● চীনে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ জনের প্রাণহানি      
ফেনীতে কৃষি জমির মাটি কাটার অপরাধে এস্কেভেটর-ট্রাক জব্দ
ফেনী প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৭ মে, ২০২৫, ৮:৪২ পিএম আপডেট: ০৭.০৫.২০২৫ ১০:৫৭ PM

ফেনীতে ফসলি জমির মাটিকাটা প্রতিরোধে আনসার বাহিনীর সহযোগিতায় অভিযান চালিয়ে মাটিকাটার কাজে নিয়োজিত একটি এস্কেভেটর ও ৫ টি ট্রাক জব্দ করা হয়। গতকাল রাত ১০টা থেকে দেড়টা পর্যন্ত ফেনী সদর উপজেলার শর্শদি, পাঁচগাছিয়া ও কাজীরবাগ ইউনিয়নের গিল্লাবাড়িয়ায় এ অভিযান পরিচালিত হয়।

এস্কেভেটর আনার সুযোগ না থাকায় পাঁচগাছিয়া থেকে জব্দকৃত এস্কেভেটরটি সাময়িকভাবে অকেজো করে দেওয়া হয়। অবৈধভাবে মাটিকাটায় নিয়োজিত জব্দকৃত ট্রাক পাঁচটির মধ্যে কাজীরবাগ হতে জব্দকৃত দুইটি ট্রাক হেফাজতে আনা হয়েছে। যাচাই বাছাই করে মাটিকাটার অনুমতি পাওয়ার প্রমানাদি প্রদর্শন করতে সক্ষম হওয়ায় শর্শদি থেকে জব্দকৃত বাকী তিনটি ট্রাক ছেড়ে দেওয়া হয়।

ফসলি জমির মাটিকাটায় নিয়োজিত গণশত্রুদের বিরুদ্ধে জেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ফেনী সদর উপজেলা  সহকারি কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সজীব তালুকদার।


স্বদেশ প্রতিদিন/আইএমএস






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close