মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অর্থায়নের বিতর্ক দিয়ে শুরু হলো কপ-৩১ জলবায়ু সম্মেলন      ● রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে      ● তথ্যসেবা ও জনপ্রিয়তায় এগিয়ে স্বদেশ প্রতিদিন : মজিবুর রহমান চৌধুরী      ● এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ       ● গণহত্যার পর পাসপোর্ট-এনআইডি চাওয়া লজ্জাহীনতার নতুন নমুনা : রিজভী      ● ফেব্রুয়ারির আগে হচ্ছে না পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা      ● টিএসসিতে ককটেল বিস্ফোরণ, দুইজনকে আটক করল ছাত্রদল      ● অক্টোবরে কমেছে মূল্যস্ফীতি       ● বাড়ির গেটের সামনে এসএসসি পরীক্ষার্থীকে বখাটে কিশোরের ছুরিকাঘাত      ● চন্দ্রায় আজমেরী পরিবহনের বাসে আগুন      ● কোর্ট ম্যারেজ সম্পর্কে ইসলাম কী বলে?      ● চীনে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ জনের প্রাণহানি      
চান্দগাঁওয়ে নগদ টাকাসহ হাতেনাতে ৪ জুয়াড়ি গ্রেপ্তার
মেঘনা (কুমিল্লা) প্রতিনিধি:
প্রকাশ: বুধবার, ৭ মে, ২০২৫, ৮:২১ পিএম আপডেট: ০৭.০৫.২০২৫ ৮:২৯ PM

চট্টগ্রাম নগরীর চান্দগাঁয়ের বাস টার্মিনাল এলাকার একটি ভাড়া বাসা থেকে জুয়া খেলা অবস্থায়  চার জুয়াড়িকে গ্রেপ্তার করেছে চান্দগাঁও থানা পুলিশ। এসময় খেলার সরঞ্জামাদি ও নগদ ৬৫০ টাকাসহ হাতেনাতে গ্রেপ্তার করা হয় তাদের।

আজ বুধবার (৭ মে) সকাল  ১১টায় নগরের বহদ্দারহাটের বাস টার্মিনাল সংলগ্ন দোতলার একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে তাদের আটক করেছে পুলিশ।  

গ্রেপ্তারকৃত আসামিরা হলেন, আব্দুল আলীম (৪৮), মো. রাশেদ (৩৯), মো. ফারুক (৩৮) ও মো. ইমন (২৬)। 

পুলিশ সূত্রে জানা যায়, জুয়া খেলার বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনার অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে সেখানে অভিযান পরিচালনা করে নগদ টাকাসহ অভিযুক্তদের আটক করে পুলিশ। 

গ্রেপ্তারকৃত আসামিদের  বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে তাদের কারাগারে পাঠানো হবে।



স্বদেশ প্রতিদিন/ এসকে






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close