বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
নারায়ণগঞ্জে ছিনতাই হওয়া ৬০ ড্রাম তেল উদ্ধার, গ্রেফতার ৩
রূপগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৭ মে, ২০২৫, ৬:২৮ পিএম আপডেট: ০৭.০৫.২০২৫ ৬:৩৫ PM

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভুলতা ফ্লাইওভার থেকে কাস্টমস কর্মকর্তা পরিচয়ে অস্ত্রের মুখে জিম্মি করে ৭৫ ড্রাম তেলসহ ট্রাক ছিনতাইয়ের ঘটনায় ৬০ ড্রাম তেল উদ্ধার করেছে পুলিশ। এসময় ৩ জনকে গ্রেফতার করা হয়। বুধবার দুপুরে গ্রেফতারকৃতদের নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার তারাবো হাটিপাড়ার মৃত করম আলীর ছেলে মকবুল, রূপসী এলাকার মৃত আফসারউদ্দিনের ছেলে দেওয়ান আবদুল বাতেন, বরিশালের হিজরা ধুলখোলা এলাকার শহীদ জমাদ্দরের ছেলে আনোয়ার হোসেন। 


ঘটনার সত্যতা নিশ্চিত করে নারায়ণগঞ্জ পুলিশের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (গ সার্কেল) মেহেদী ইসলাম জানান, গত ৫ই মে বিকেলে উপজেলার সবনম অয়েল মিল থেকে ৭৫ ড্রাম পামওয়েল নিয়ে হবিগঞ্জের চৌধুরী বাজারে যাচ্ছিলেন আব্দুল মন্নান। ভুলতা ফ্লাইওভারের উপর আসা মাত্র পেছন থেকে কাস্টমস কর্মকর্তা পরিচয়ে সাদা পোশাকে অস্ত্রের মুখে জিম্মি করে তেলভর্তি ট্রাকটি ছিনতাই করে দুর্বৃত্তরা। এ ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী আব্দুল মন্নান।

এরপর, বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পৃথক স্থান থেকে লুট হওয়া ৬০ ড্রাম পামওয়েল তেল উদ্ধার করে রূপগঞ্জ থানা পুলিশ। এ ঘটনায় জড়িত থাকায় ৩ জনকে গ্রেফতার করে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়। লুট হওয়া অন্যান্য তেলের ড্রাম উদ্ধার ও জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।


স্বদেশ প্রতিদিন/আইএমএস







Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close