বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
মেঘনায় বালু দস্যু গ্রেপ্তার, উত্তপ্ত পরিস্থিতি সামাল দিলেন এএসপি
মেঘনা (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৬ মে, ২০২৫, ১০:২৩ পিএম আপডেট: ০৬.০৫.২০২৫ ১১:৫৫ PM

কুমিল্লার মেঘনা উপজেলার চালিভাঙ্গা ইউনিয়নে অবৈধভাবে বালু উত্তোলন ও চাঁদাবাজির মামলার আসামি রবিউল্লাহ ওরফে রবিকে (৪৮) গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ মঙ্গলবার (৬ মে) দুপুর দেড়টার দিকে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের মেঘনা টোল প্লাজা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেন মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জলিল।

তিনি বলেন, ‘তাঁর বিরুদ্ধে নদী সংলগ্ন বসতবাড়ি ও ফসলি জমি ধ্বংসসহ একাধিক অভিযোগও রয়েছে। আজ মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের মেঘনা টোল প্লাজা এলাকা থেকে তাকে আটক করা হয়।’

থানা পুলিশ সূত্র থেকে জানা যায়, আসামির অপকর্মের শিকার ভুক্তভোগী মাহবুবা ইসলাম বাদী হয়ে রবিউল্লাহ ওরফে রবিসহ ১৫ জনের নাম উল্লেখ এবং আরও ২০–২৫ জন অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে আসামি করে থানায় মামলা দায়ের করেন।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, গত ১২ এপ্রিল সন্ধ্যা ৬টার দিকে বাদীর বসতবাড়িতে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘবদ্ধ হামলা চালানো হয়। হামলাকারীরা দরজা-জানালা ভাঙচুর করে ও গৃহস্থালি মালামাল লুট করে নিয়ে যায়। এতে প্রায় সাড়ে ছয় লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এ ঘটনায় বাদী মাহবুবা ইসলাম শারীরিকভাবে আহত হয়ে সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি হন।

এদিকে রবির গ্রেপ্তারের খবরে মঙ্গলবার বিকেলে তার নিজ গ্রামের শত শত নারী-পুরুষ মেঘনা থানায় জড়ো হয়ে তার মুক্তির দাবিতে বিক্ষোভ করেন। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে কুমিল্লা পুলিশ সুপারের নির্দেশনায় হোমনা-মেঘনা সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. আব্দুল করিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। তিনি নিজেই পরিস্থিতি শান্ত করেন এবং অভিযুক্ত রবিকে আদালতে পাঠানোর প্রক্রিয়া সম্পন্ন করেন।

এএসপি আব্দুল করিমের তাৎক্ষণিক হস্তক্ষেপে বড় ধরনের অস্থিরতা এড়ানো সম্ভব হয়। তার দৃঢ় নেতৃত্ব ও উপস্থিত বুদ্ধির জন্য স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে প্রশংসা জানানো হয়েছে।

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  মেঘনা   বালু দস্যু গ্রেফতার     






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close