মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অর্থায়নের বিতর্ক দিয়ে শুরু হলো কপ-৩১ জলবায়ু সম্মেলন      ● রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে      ● তথ্যসেবা ও জনপ্রিয়তায় এগিয়ে স্বদেশ প্রতিদিন : মজিবুর রহমান চৌধুরী      ● এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ       ● গণহত্যার পর পাসপোর্ট-এনআইডি চাওয়া লজ্জাহীনতার নতুন নমুনা : রিজভী      ● ফেব্রুয়ারির আগে হচ্ছে না পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা      ● টিএসসিতে ককটেল বিস্ফোরণ, দুইজনকে আটক করল ছাত্রদল      ● অক্টোবরে কমেছে মূল্যস্ফীতি       ● বাড়ির গেটের সামনে এসএসসি পরীক্ষার্থীকে বখাটে কিশোরের ছুরিকাঘাত      ● চন্দ্রায় আজমেরী পরিবহনের বাসে আগুন      ● কোর্ট ম্যারেজ সম্পর্কে ইসলাম কী বলে?      ● চীনে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ জনের প্রাণহানি      
মেট গালায় শাহরুখ খানের রাজকীয় লুক
বিনোদন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৬ মে, ২০২৫, ৭:২৭ পিএম

পর্দা নামল বহুল প্রতীক্ষিত মেট গালার। যুক্তরাষ্ট্রের ম্যানহাটনের মর্যাদাপূর্ণ এই মেট গালার লাল কার্পেটে হেঁটে এক ইতিহাস লিখলেন ৫৯ বছর বয়সী বলিউড বাদশা শাহরুখ খান। প্রথম ভারতীয় পুরুষ হিসেবে মেট গালায় ইতিহাস লিখলেন শাহরুখ খান। 

এ বছর গালার থিম ছিল 'টেইলর্ড ফর ইউ' এবং সুপারফাইন: টেইলরিং ব্ল্যাক স্টাইল। সব্যসাচীর মূখার্জীর পোশাক পরে বিনোদন জগতে আলোড়ন সৃষ্টি করলেন এই বলিউড কিংবদন্তি। 

শাহরুখ খানের পরনে ছিল একটি দীর্ঘ, রাজকীয় কোট – যেটি তৈরি ছিল উন্নতমানের তাসমানিয়ান উলের। কোটের সাথে মিলিয়ে ছিল সিল্কের শার্ট, স্ট্রাকচার্ড ট্রাউজার ও স্যাটিন কোমরবন্ধ, যা পুরো লুকটিকে দিয়েছিল এক আভিজাত্য ও শৈল্পিক ভারসাম্য। 

কিং খানের গলায় ছিল হীরায় মোড়া বিশাল ‘কে’ পেনড্যান্ট আর একগুচ্ছ জুয়েলড চেইন, হাতে ছিল বাঘের মাথা বসানো একটি ঝকঝকে ছড়ি, যা ছিল তাঁর সাজের অন্যতম আকর্ষণ। 

অনেকেই মনে করছেন, শাহরুখের এই উপস্থিতি শুধু ফ্যাশন নয়, ভারতীয় সংস্কৃতি ও পোশাকের আন্তর্জাতিক প্রভাবকেও দৃঢ়ভাবে তুলে ধরেছে। 

মেট গালার মঞ্চে এই উপস্থিতির মধ্য দিয়ে শাহরুখ খান প্রমাণ করেছেন, তিনি শুধু বলিউড নয়—বিশ্ব ফ্যাশন মঞ্চেও এক উজ্জ্বল মুখ। 

বর্তমানে শাহরুখ খান ব্যস্ত আছেন তার পরবর্তী ছবি 'কিং' এর শুটিং নিয়ে।

স্বদেশ প্রতিদিন/এনআর





Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close