বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
রিয়ালের সঙ্গে সমঝোতা, ব্রাজিলের দায়িত্ব নিচ্ছেন আনচেলত্তি?
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৬ মে, ২০২৫, ১১:৫০ AM

রিয়াল মাদ্রিদ ছাড়ছেন কার্লো আনচেলত্তি—এই গুঞ্জন বেশ কিছুদিন ধরেই ঘুরে বেড়াচ্ছে ইউরোপীয় গণমাধ্যমে। বলা হচ্ছিল, তার পরবর্তী গন্তব্য হতে যাচ্ছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল জাতীয় দল। তবে রিয়ালের সঙ্গে ২০২৬ সাল পর্যন্ত চুক্তি থাকায় আনচেলত্তির রিয়াল ছাড়ার পথটা সহজ ছিল না। বড় অঙ্কের ক্ষতিপূরণ ও চুক্তি সংক্রান্ত জটিলতা এই পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছিল।

তবে সেই জটিলতায় এবার নতুন মোড়। প্রভাবশালী ক্রীড়া মাধ্যম দ্য অ্যাথলেটিক জানিয়েছে, আনচেলত্তি ও রিয়াল মাদ্রিদের মধ্যকার আলোচনায় সমঝোতা প্রায় চূড়ান্ত। এতে করে চলতি মৌসুম শেষ হওয়ার আগেই সান্তিয়াগো বার্নাব্যু ছাড়তে যাচ্ছেন এই ইতালিয়ান কোচ। ক্লাব প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজের সঙ্গে আলোচনায় চুক্তি শেষ শেষ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

২০২৩ সালের ডিসেম্বরে রিয়ালের সঙ্গে নতুন করে চুক্তিবদ্ধ হয়েছিলেন আনচেলত্তি, যার মেয়াদ ছিল ২০২৬ পর্যন্ত। আগেভাগে তাকে ছেড়ে দিতে হলে এক বছরের বেতন পরিশোধের বাধ্যবাধকতা ছিল ক্লাবটির ওপর। ধারণা করা হচ্ছে, পারস্পরিক সমঝোতার মাধ্যমে সেই শর্ত কিছুটা নমনীয় করা হয়েছে।

সবকিছু ঠিক থাকলে আগামী রোববার বার্সেলোনার বিপক্ষে 'এল ক্লাসিকো' ম্যাচের পর আনচেলত্তির বিদায়ের আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে। ফলে ক্লাব বিশ্বকাপ শুরুর আগেই শেষ হতে যাচ্ছে তার দ্বিতীয় মেয়াদের রিয়াল অধ্যায়।

এদিকে আনচেলত্তির রিয়াল ছাড়ার পথ খুলে যাওয়ায় তার ব্রাজিল যাওয়ার গুঞ্জনও জোরালো হয়েছে। দ্য অ্যাথলেটিক জানিয়েছে, ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ)-এর সঙ্গে ইতোমধ্যে আনচেলত্তির আলোচনা অনেক দূর এগিয়েছে এবং সবকিছু ঠিক থাকলে তিনিই হবেন নেইমার-ভিনিসিয়ুসদের পরবর্তী কোচ।

বিশ্বকাপ বাছাইপর্বে আর্জেন্টিনার কাছে ঘরের মাঠে হার ও নাজুক পারফরম্যান্সের দায়ে সম্প্রতি কোচ দরিভাল জুনিয়রকে বরখাস্ত করে ব্রাজিল। সেই থেকে তারা নতুন কোচ খুঁজছিল। সিবিএফের প্রথম পছন্দ ছিলেন আনচেলত্তিই। এবার সেই স্বপ্ন বাস্তবে রূপ নিতে চলেছে।

এদিকে রিয়ালের পরবর্তী কোচ হিসেবে জোর আলোচনায় আছেন ক্লাবটির সাবেক মিডফিল্ডার ও বর্তমানে বায়ার লেভারকুসেনের কোচ জাভি আলোনসো। ক্লাব বিশ্বকাপে তিনিই রিয়ালের ডাগআউটে দাঁড়াতে পারেন বলে ইঙ্গিত দিচ্ছে স্প্যানিশ গণমাধ্যমগুলো।

স্বদেশ প্রতিদিন/কেএইচ







Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close