বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
অশ্লীল ভিডিও ছড়িয়ে পড়ায় বিপাকে কমিউনিটি ক্লিনিকের কর্মী
মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৬ মে, ২০২৫, ১১:৩৫ AM

টাঙ্গাইলের মির্জাপুরে কমিউনিটি ক্লিনিকের কর্মী(সিএইচসিপি) রনি খানের তিনটি অশ্লীল ভিডিও ভাইরাল হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ছড়িয়ে পড়ার পর এলাকায় তীব্র সমালোচনার সৃষ্টি হয়েছে। 

মির্জাপুর উপজেলার মাঝালিয়া গ্রামের ছেলে রনি খান বানাইল ইউনিয়নের ভূষন্ডী কমিউনিটি ক্লিনিকে সিএইচসিপি হিসেবে কর্মরত। 

নাম প্রকাশে অনিচ্ছুক মাঝালিয়া ও ভূষন্ডী গ্রামের কয়েকজন বাসিন্দা বলেন, রনি যে কাজ করেছে তা জঘন্য ও সমাজ বিরোধী। রনি ক্লিনিকে আসা বিভিন্ন নারীদের সরলতার সুযোগ নিয়ে অবৈধ মেলামেশা করে যার প্রামণ অসংখ্য রয়েছে। ক্লিনিকের ঔষুধ চুরি করে মাঝালিয়া এলাকায় তার নিজের ফার্মেসিতে রেখে বিক্রি করেন বলে তারা অভিযোগ করেন। রনিকে কমিউনিটি ক্লিনিক থেকে চাকরিচ্যুত ও শাস্তির দাবি জানান তারা। 

জানা যায়, গত ২৪ এপ্রিল রনি খানের ১ মিনিট ১৭ সেকেন্ডের ওই অশ্লীল ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রকাশ পায়। এতে তাকে স্পষ্ট দেখা যায় ও তার অশ্লীল কথোপকথন শোনা যায়। ভিডিওতে একজন নারীর ছবি দেখা না গেলেও কথা বলতে শোনা যায়। ভাইরাল হওয়া ভিডিওতে রনি খানকে বস্ত্রহীন ও আপত্তিকর অবস্থায় দেখা যায়। 

রনি খান এ বিষয়ে সাংবাদিকদের বলেন, ফেসবুকের মাধ্যমে আফরিন রহমান নামে এক মেয়ের সাথে ভিডিও কলে কথা হয়। গোপনে সে আমার ভিডিও ধারণ করে এখন সে ব্ল্যাকমেইল করছে। আমি ওই নারী ও (ফেসবুক আইডির) বিরুদ্ধে মির্জাপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেছি।

এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. ফরিদুল ইসলাম বলেন, সিএইচপি রনি খানের বিষয়টা জেনেছি। এখন পর্যন্ত এ ব্যাপারে কেউ কোন লিখিত অভিযোগ দেয়নি। লিখিত অভিযোগ পেলে ঘটনার তদন্ত করে পরবর্তীতে সরকারি বিধিনিষেধ অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। 

স্বদেশ প্রতিদিন/এনআর





Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close