মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অর্থায়নের বিতর্ক দিয়ে শুরু হলো কপ-৩১ জলবায়ু সম্মেলন      ● রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে      ● তথ্যসেবা ও জনপ্রিয়তায় এগিয়ে স্বদেশ প্রতিদিন : মজিবুর রহমান চৌধুরী      ● এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ       ● গণহত্যার পর পাসপোর্ট-এনআইডি চাওয়া লজ্জাহীনতার নতুন নমুনা : রিজভী      ● ফেব্রুয়ারির আগে হচ্ছে না পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা      ● টিএসসিতে ককটেল বিস্ফোরণ, দুইজনকে আটক করল ছাত্রদল      ● অক্টোবরে কমেছে মূল্যস্ফীতি       ● বাড়ির গেটের সামনে এসএসসি পরীক্ষার্থীকে বখাটে কিশোরের ছুরিকাঘাত      ● চন্দ্রায় আজমেরী পরিবহনের বাসে আগুন      ● কোর্ট ম্যারেজ সম্পর্কে ইসলাম কী বলে?      ● চীনে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ জনের প্রাণহানি      
গলায় লিচুর বিচি আটকে শিশুর মৃত্যু
শেরপুর প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৬ মে, ২০২৫, ১০:২১ AM

শেরপুরের নালিতাবাড়ীতে গলায় লিচুর বিচি আটকে শ্বাস বন্ধ হয়ে রবিউল ইসলাম নামে ৪ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার (৫ মে)  রাত সাড়ে ৯ টার দিকে শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার আন্ধারিয়াগোপ গ্রামে এ দুর্ঘটনা ঘটে। মারা যাওয়া শিশু রবিউল ওই গ্রামের রেজাউল ইসলামের ছেলে।

রবিউল রাত আটটার দিকে লিচু খাচ্ছিল। এসময় বিচি না ফেলায় লিচুর সঙ্গে থাকা বিচিও গিলে ফেলে সে। একপর্যায়ে গলায় আটকে শ্বাস বন্ধ হয়ে ছটফট শুরু করলে পরিবারের লোকজন টের পান। পরে চেষ্টা করেও শ্বাস-প্রশ্বাস স্বাভাবিক করতে না পেরে রাত পৌণে ৯টার দিকে নালিতাবাড়ী উপজেলা হাসপাতালে আনা হয় রবিউলকে। এসময় কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত বলে ঘোষণা করেন। 

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক হুমায়ন আহমেদ নূর বিষয়টি নিশ্চিত করেছেন।

স্বদেশ প্রতিদিন/কেএইচ






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close